সিডনিতে এক মঞ্চে জেমস ও রূপম

একই মঞ্চে, একই সুরের আবেশে এবার মিলিত হচ্ছেন বাংলাদেশের নগরবাউলখ্যাত শিল্পী জেমস এবং কলকাতার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম। অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কনসার্ট

একই মঞ্চে, একই সুরের আবেশে এবার মিলিত হচ্ছেন বাংলাদেশের নগরবাউলখ্যাত শিল্পী জেমস এবং কলকাতার জনপ্রিয় ব্যান্ড ফসিলসের ভোকাল রূপম ইসলাম। অস্ট্রেলিয়ার সিডনিতে আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ কনসার্ট।

জানা গেছে, শহরের নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এ আয়োজনের দায়িত্বে রয়েছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া। দুই বাংলার আয়োজকদের সমন্বয়ে কনসার্টটি বাস্তবায়ন করা হচ্ছে।

আয়োজকদের একজন তানিম মান্নান জানান, ‘জয় গুরু, জয় রক, আমার বাংলা’ শিরোনামের এ কনসার্টে প্রায় সাড়ে ৩ হাজার দর্শকের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে একের পর এক দেশ-বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন নগরবাউল। পাশাপাশি নতুন কিছু গানের কাজও চলছে বলে জানিয়েছে। তবে সেসব গানের প্রকাশের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, রূপম ইসলাম বর্তমানে তার বই ‘‌বাঘ ব্রহ্ম খেলা’র প্রচারণা নিয়ে ব্যস্ত। পাশাপাশি ফসিলসের বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন তিনি। এর আগে ২০২৪ সালে ভারতে এক মঞ্চে পারফর্ম করেছিলেন এই দুই শিল্পী।

আরও