২৪ এপ্রিল চরকিতে মুক্তি পাচ্ছে ’একটি সূতার জবানবন্দী’

অন্য সবার মতো ঘটনাটি নিয়ে মানসিক পীড়ায় ছিলেন এ নির্মাতা। মানুষের গতিময় জীবন অনেক কষ্টকেই পত্রিকার পাতা ওল্টানোর মতো ভুলিয়ে দেয়। তারপরও কিছু ঘটনায় জিজ্ঞাসা থেকে যায়, বহুদিন তাড়া করে বেড়ায়।

২০১৩ সালের ২৪ এপ্রিল। সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকার সাভারে রানা প্লাজা নামের ভবনটি ধসে পড়ে। এ দুর্ঘটনায় সেখানে থাকা গার্মেন্টসের ১ হাজার ১৭৫ জন শ্রমিক নিহত ও দুই হাজারেরও বেশি মানুষ আহত হন। সে ঘটনা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ইচ্ছা ছিল কামার আহমাদ সাইমনের।

অন্য সবার মতো ঘটনাটি নিয়ে মানসিক পীড়ায় ছিলেন এ নির্মাতা। মানুষের গতিময় জীবন অনেক কষ্টকেই পত্রিকার পাতা ওল্টানোর মতো ভুলিয়ে দেয়। তারপরও কিছু ঘটনায় জিজ্ঞাসা থেকে যায়, বহুদিন তাড়া করে বেড়ায়। তাজরীনের ঘটনা থেকেই সে তাড়না অনুভব করছিলেন কামার আহমাদ সাইমন। রানা প্লাজা ট্র্যাজেডির পর আর বসে থাকতে পারেননি, ২০১৫ সালে নির্মাণ করেন ’একটি সূতার জবানবন্দী’ (টেস্টিমনি অব আ থ্রেড)। নির্মাতার ভাষ্য, ’একজন নাগরিকের দায় থেকেই ছবিটি বানিয়েছি’।

রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ পর ’একটি সুতার জবানবন্দী’ সব দর্শকের জন্য উন্মুক্ত হলো। ২৪ এপ্রিল ওটিটি প্লাটফর্ম চরকিতে এটি মুক্তি পাবে। ওটিটিতে বিনা খরচে ’একটি সুতার জবানবন্দী’ দেখতে পারবেন দর্শকরা। অর্থাৎ মোবাইল বা পিসিতে চরকি অ্যাপ ইনস্টল করলেই দর্শকরা এটি দেখতে পারবেন।

আরও