‘‌মন ছুঁয়ে যাওয়ার মতো গল্পে অভিনয় করতে চাই’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। প্রতিটি কাজেই নিজেকে নতুন করে প্রমাণ করার চেষ্টা করেন।

গত ঈদে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘মালিক’। এ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করেন আরিফিন শুভ। সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’-এ অভিনয় দিয়ে দর্শকের মাঝে মুগ্ধতা ছড়ান এ অভিনেত্রী। সিনেমাটি মুক্তির পর দর্শক মহলে প্রশংসিত হয়েছেন তিনি।

সিনেমাটির রেশ কাটতে না কাটতেই চরকিতে মুক্তি পায় মিমের প্রথম ওয়েবফিল্ম ‘লাইফলাইন’। কাজী আসাদ পরিচালিত এই ওয়েবফিল্মও এরই মধ্যে দর্শকসাড়া পেয়েছে। এ ফিল্মে মিম তার নিজের চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন বলে জানাচ্ছেন দর্শকরা।

দর্শকদের অনেকেই বলছেন, লাইফলাইনে মিমকে যেন এক নতুন রূপে আবিষ্কার করা গেছে—অভিনয়ে আরো গভীরতা, আরো সংযম। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে মিম নিজেও যেন বেছে বেছে এমন চরিত্রে কাজ করছেন যেখানে অভিনয়ের পরিসরটা আরো বড়, চ্যালেঞ্জটাও আরো কঠিন। সহজ পথে না হেঁটে জটিল চরিত্রের দিকেই যেন এখন তার আগ্রহ বেশি—আর সেই চরিত্র ফুটিয়ে তুলতে যতটা শ্রম বা সময় লাগে তা দিতেও প্রস্তুত তিনি।

মিম বলেন, ‘‌প্রতিনিয়তই সিনেমায়, ওয়েব ফিল্মে, ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব আসছে। আমি কেবল আমার মন ছুঁয়ে যাওয়ার মতোই গল্পে অভিনয় করতে চাই, যা দর্শকের কাছে ভীষণ ভালো লাগার হয়ে উঠবে, যেমনটা হয়ে উঠেছিল পরাণ, যেমনটা হয়ে উঠেছে মালিক, লাইফলাইনে।’"

আরও