মোশাররফ করিমের জন্মদিন আজ

টেলিভিশনের ছোট পর্দায় তার অভিষেক হয় ১৯৯৯ সালে ফেরদৌস হাসাের পরিচালনায় এক পর্বের নাটক ‘অতিথির’ র মাধ্যমে। তবে ২০০৪ সালে টেলিফিল্ম ‘ক্যারাম’ এ নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর থেকেই অসংখ্য নাটক, টেলিফিল্মে কাজ শুরু করেন।

স্কুল থিয়েটারের মঞ্চ থেকে অভিনয়ের প্রতি ভালোবাসা, আর তারপর হয়ে উঠলেন বাংলাদেশের অন্যতম সেরা অভিনেতাদের একজন। ২৬ বছরের দীর্ঘ অভিনয় জীবনে দর্শককে হাসিয়েছেন, কাঁদিয়েছেন, উপহার দিয়েছেন শতাধিক চরিত্রে। ১৯৭১ সালের ঠিক আজকের দিনেই বরিশালের গৌরনদী উপজেলায় জন্মগ্রহণ করেন কে এম মোশাররফ করিম। যিনি মোশাররফ করিম নামেই জনপ্রিয়।

টেলিভিশনের জনপ্রিয় এ মুখের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল মঞ্চ দিয়েই। শুরুতে স্কুলে পরবর্তীতে তারিক আনাম খাের নাটকের দল ‘নাট্যকেন্দ্র’র মাধ্যমে। মঞ্চে অভিনয়ে দিনরাত কঠোর পরিশ্রম করেছেন। নিজেকে বারবার ভেঙে আবার গড়েছেন। টেলিভিশনে পা রাখার আগেই তিনি নিজেকে একজন পাকাপোক্ত অভিনয় শিল্পী হিসেবে গড়ে তুলেছেন। তাই পর্দায় রিকশাচালক হোক কিংবা পুলিশ অফিসারের চরিত্র, সবকিছুকেই যেন জীবন্ত করে তুলতে পারেন তিনি।

টেলিভিশনের ছোট পর্দায় তার অভিষেক হয় ১৯৯৯ সালে ফেরদৌস হাসাের পরিচালনায় এক পর্বের নাটক ‘অতিথির’ র মাধ্যমে। তবে ২০০৪ সালে টেলিফিল্ম ‘ক্যারাম’ এ নুসরাত ইমরোজ তিশার বিপরীতে অভিনয় করে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এরপর থেকেই অসংখ্য নাটক, টেলিফিল্মে কাজ শুরু করেন। ২০০৮ সালে ‘দেয়াল আলমারি’ নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ‘মেরিল প্রথম আলো’ পুরষ্কার পান। অভিনয় জীবনের অনেকটা সময় তিনি হাস্যরসাত্মক নাটকে অভিনয় করেছেন। এসব চরিত্রে জনপ্রিয়তাও পেয়েছেন সবচেয়ে বেশি ,তবে নিজেকে তিনি বারবার ভিন্ন চরিত্রে প্রকাশ করতে চেয়েছেন।

২০০৪ সালে ছোটপর্দা থেকে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই অভিনেতার। তৌকির আহমেদ নির্মিত ‘জয়যাত্রা’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম রূপালি পর্দায় কাজ করেন। এরপর হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস অবলম্বনে টেলিফিল্ম ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘অজ্ঞাতনামা’, ‘চক্কর’ এর মত আরও অনেক চলচ্চিত্রে অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মেও একাধারে কাজ করে যাচ্ছেন তিনি। এর মধ্যে ‘ওসি হারুন’ চরিত্র দর্শকের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি করেছে।

মোশাররফ করিম তার দীর্ঘ অভিনয় জীবনে নিজের অভিনয়ে ভিন্ন মাত্রা এনেছেন। শ্যুটিং সেটে তিনি প্রায়ই সংলাপ বদলে নিজের মত করে সংলাপ বলেন, যা বেশিরভাগ সময়ই দর্শকপ্রিয়তা পায়।

আরও