ধারাবাহিক নাটকের টাইটেল সং গাইলেন পুষ্পিতা

নাটকের টাইটেল সং গাইলেন ২০১৫ সালের ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা।

নাটকের টাইটেল সং গাইলেন ২০১৫ সালের ক্ষুদে গানরাজ চ্যাম্পিয়ন নুজহাত সাবিহা পুষ্পিতা।

তরুণ নির্মাতা সৈয়দ রেফাত সিদ্দিকীর পরিচালনায় চিরকুমারী সংঘ শিরোনামে ধারাবাহিক নাটকের টাইটেল সংটি লিখেছেন আশিক বন্ধু। সংগীত পরিচালনা করেছেন চঞ্চল।

সম্প্রতি মগবাজারে স্টুডিও বাউল- গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ১৬ জুলাই থেকে প্রতি শুক্রবার রাত সাড়ে ৯টায় নাটকটি চ্যানেল নাইনে প্রচার হবে।

এই প্রথম কোনো নাটকের টাইটেল সংয়ে কণ্ঠ দেয়া প্রসঙ্গে পুষ্পিতা বলেন, এটি সত্যিই আমার জন্য আনন্দের। কারণ এবারই প্রথম আমি কোনো নাটকের গান গাইলাম। গানের কথা সুর খুবই চমত্কার। ধন্যবাদ গীতিকার আশিক, বন্ধু সংগীত পরিচালক চঞ্চল ভাইকে। ধন্যবাদ নাটকটির পরিচালক সৈয়দ রেফাত সিদ্দিকী ভাইকে এমন সুন্দর একটি নাটক বানানোর জন্য এবং আমাকে দিয়ে গানটিতে কণ্ঠ দেয়ার জন্য।

নাটকটির পরিচালক সৈয়দ রেফাত সিদ্দিকী জানান, পুষ্পিতা খুবই ভালো গান করে। ওর গান সবসময় ভালো লাগে। চিরকুমারী সংঘের শুটিং শেষ হতেই ঠিক করে রেখেছিলাম আমার নাটকটির টাইটেল সং পুষ্পিতা গাইবে। সময়ের অপেক্ষায় ছিলাম। অবশেষে গানটির রেকর্ডিং সম্পন্ন হলো।

গত রোজার ঈদে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে পুষ্পিতা লুত্ফর হাসানের কণ্ঠে প্রকাশিত মিউজিক ভিডিও বৃষ্টির রেলগাড়ি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরও