সিডিতে পাওয়া যাবে ফাহমিদা নবীর নতুন অ্যালবাম ‘এ শহরের গান’

অ্যালবামে গানের কথা লিখেছেন গোলাম মোরশেদ। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন, বাকি তিনটির সুরকার লাবু রহমান, তমাল ও সজীব দাস। ফাহমিদা নবী জানান, গত ৫ আগস্টের মধ্যেই অ্যালবামের সব কটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন ফাহমিদা নবী ও আশিক

ছয়টি মৌলিক গান নিয়ে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী, শিরোনাম ‘এ শহরের গান’। অ্যালবামটি ‘গান জানালা’ ইউটিউব চ্যানেলের পাশাপাশি সিডি আকারে প্রকাশ হবে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী নিজেই।

অ্যালবামে গানের কথা লিখেছেন গোলাম মোরশেদ। এর মধ্যে তিনটি গানের সুর করেছেন শামস সুমন, বাকি তিনটির সুরকার লাবু রহমান, তমাল ও সজীব দাস।

ফাহমিদা নবী জানান, গত ৫ আগস্টের মধ্যেই অ্যালবামের সব কটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। ভিডিও পরিচালনা করেছেন ফাহমিদা নবী ও আশিক।

ইউটিউবের এই সময়ে সিডি প্রকাশের সিদ্ধান্ত নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘এখন নতুন গান মূলত ইউটিউবেই প্রকাশ পায়। কিন্তু ক্যাসেট ও সিডির যুগে নতুন গান প্রকাশকে ঘিরে যে উচ্ছ্বাস ও অপেক্ষা ছিল, সেটি এখন আর নেই। সেই সময়টাকে খুব মিস করি বলেই সিদ্ধান্ত নিয়েছি, নতুন ছয়টি মৌলিক গান ডিজিটাল সিডিতেও প্রকাশ করব। শুধু ইউটিউবে নয়, কেউ যদি নিজের মতো করে গানগুলো সংগ্রহ করতে চান, সেই সুযোগও রাখতে চাই।’

গানগুলোর কথা ও সুর নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘প্রতিটি গানের কথা অসাধারণ। গানের কথার সঙ্গে সামঞ্জস্য রেখে সুরকাররাও দারুণ সুর করেছেন। আমি বিশ্বাস করি, গানগুলো শ্রোতাদের মন ছুঁয়ে যাবে। সব সুরকারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। খুব শিগগিরই ‘এ শহরের গান’ অ্যালবামটি সিডি ও ইউটিউবে প্রকাশ পাবে। পাশাপাশি নেপথ্যে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতিও আমার আন্তরিক ধন্যবাদ।’

অ্যালবামের তিনটি গানের সুরকার শামস সুমন বলেন, ‘শ্রদ্ধেয় ফাহমিদা নবী আপা আমার তিনটি গানের সুর এতটা পছন্দ করবেন, তা কখনো ভাবিনি। তিনি চূড়ান্তভাবে গানগুলো নির্বাচন করেছেন, যা আমার জন্য বড় প্রাপ্তি। শুধু আমার সুর করা গান নয়, অ্যালবামের সব কটি গান নিয়েই আমি ভীষণ আশাবাদী।’

আরও