নিরবের অতিথি দেশের সাত জনপ্রিয় নায়িকা

প্রচলিত শোগুলোর চেয়ে এটি বেশ আলাদা। সাত দিনের এই বিশেষ আয়োজনে প্রতিদিন নিরবের অতিথি হিসেবে হাজির হবেন দেশের শীর্ষস্থানীয় সব নায়িকারা

এবারের ঈদে দর্শকদের ভিন্ন স্বাদের বিনোদন দিতে জিটিভি নিয়ে আসছে একটি বিশেষ সেলিব্রেটি শো ‘নায়কের নায়িকা’। গতানুগতিক আড্ডার বাইরে গিয়ে রূপালি পর্দার তারকাদের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ারের অজানা গল্প আর পর্দার পেছনের রসায়ন নিয়ে তৈরি হয়েছে এই পডকাস্ট সিরিজ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে আছেন চিত্রনায়ক নিরব হোসাইন।

প্রচলিত শোগুলোর চেয়ে এটি বেশ আলাদা। সাত দিনের এই বিশেষ আয়োজনে প্রতিদিন নিরবের অতিথি হিসেবে হাজির হবেন দেশের শীর্ষস্থানীয় সব নায়িকারা। পডকাস্টের এ বিশেষ পর্বগুলোতে অংশ নিয়েছেন পূর্ণিমা, অপু বিশ্বাস, পরীমনি, ববি হক, প্রার্থনা ফারদিন দীঘি, তমা মির্জা এবং কেয়া পায়েল।

নতুন এই অভিজ্ঞতা নিয়ে সঞ্চালক নিরব হোসাইন বলেন, ‘অনুষ্ঠানটিকে আমরা কোনো প্রথাগত বা ফরমাল শোয়ের ফ্রেমে বাঁধিনি। এখানে অতিথিদের সঙ্গে খুব সহজ-স্বাভাবিক আড্ডার ছলে গল্প হয়েছে। তাঁদের ক্যারিয়ারের শুরুর দিনগুলো, ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা এবং সহশিল্পীদের সঙ্গে কাজের পর্দার পেছনের অনেক অজানা কথা দর্শকেরা এই অনুষ্ঠানে জানতে পারবেন।’

চ্যানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদের দিন (২৮ মে) থেকে শুরু করে আগামী ৩ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় জিটিভি-র পর্দায় ‘নায়কের নায়িকা’র নতুন একটি করে পর্ব প্রচার করা হবে।

আরও