ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আসছে ‘সিদ্ধান্ত’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ জ্ঞান ও সাংস্কৃতিক চর্চায় প্রতিনিয়তই দক্ষতার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক অবয়বে নাট্য প্রদর্শনীর আয়োজন করে আসছে। বছরজুড়ে বিভাগটি মঞ্চে আনে নতুন নতুন নাটক। বছর শেষে আয়োজন করা হয় নতুন নির্দেশকদের নাটক নিয়ে কেন্দ্রীয় নাট্যোৎসব। ঐতিহ্যের ধারাবাহিকতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ জ্ঞান ও সাংস্কৃতিক চর্চায় প্রতিনিয়তই দক্ষতার সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক অবয়বে নাট্য প্রদর্শনীর আয়োজন করে আসছে। বছরজুড়ে বিভাগটি মঞ্চে আনে নতুন নতুন নাটক। বছর শেষে আয়োজন করা হয় নতুন নির্দেশকদের নাটক নিয়ে কেন্দ্রীয় নাট্যোৎসব। ঐতিহ্যের ধারাবাহিকতায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভাগের উদ্যোগে মঞ্চে আসছে নতুন প্রযোজনা ‘সিদ্ধান্ত’। 

আজ শুরু হওয়া প্রযোজনাটি আগামী ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটির নির্দেশনায় রয়েছেন বহুমাত্রিক নাট্য ব্যক্তিত্ব ও বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। বিখ্যাত জার্মান নাট্যকার বার্টল্ট ব্রেখট রচিত মেজারস টেকেন"থেকে অনুবাদ ও পুনর্লিখন করেছেন বিভাগের শিক্ষক ড. শাহমান মৈশান। 

নাটকটির নির্দেশক অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বণিক বার্তাকে বলেন, ‘সিদ্ধান্ত প্রকৃতপক্ষে কয়েকজন বিপ্লবীর এক সংকটাপন্ন পরিণতিকে নির্দেশ করে। এক তরুণ কমরেডের আবেগের সঙ্গে কমিউনিস্ট পার্টির কৌশলগত বিপ্লবের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাংঘর্ষিক হয়ে ওঠে। আর পার্টি থেকে বিচ্যুত, কিন্তু দুর্দশাগ্রস্ত জনতার প্রতি মমত্ববোধ সত্ত্বেও শুধু বিপ্লবকে সমুন্নত রাখতে এ তরুণ কমরেডকে মৃত্যুর মতো পরিণতি বরণ করতে হয়। এ মৃত্যু হত্যা নয় আবার আত্মহত্যাও নয়, তাহলে কি এ মৃত্যু? বিপ্লব, সংঘাত ও ভাবাবেগের সংশ্লেষে নির্মিত নাট্য প্রযোজনা হলো সিদ্ধান্ত।’

আরও