ওডিসির বৈশ্বিক আয় সাড়ে ২৬ কোটি ডলার

ক্রিস্টোফার নোলান পরিচালিত সিনেমা ‘দি ওডিসি’। অভিনয় করেছেন ম্যাট ড্যামন, অ্যানা হ্যাথাওয়ে, জেন্ডেয়া, টম হলান্ড প্রমুখ।

মুক্তির তিনদিনে সিনেমাটি আয় করেছে ১২ কোটি ৪০ লাখ ডলার। উত্তর আমেরিকার প্রায় চার হাজার থিয়েটার থেকে এ আয় হয়েছে। ফলে দি ওডিসি এখন বছরের তৃতীয় বড় ওপেনিং। এখানেই শেষ নয়, উত্তর আমেরিকার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সিনেমাটি এগিয়ে আছে। বিশ্বব্যাপী আরো ৭৩টি বাজারে মুক্তি পেয়েছে দি ওডিসি। ঘরের বাইরে থেকে আয় হয়েছে ১৩ কোটি ৯৬ লাখ ডলার। এই হিসাব গত রোববার (অর্থাৎ প্রথম তিনদিন) পর্যন্ত আয়ের। ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এর পর এটিই নোলানের বৃহত্তম ওপেনিং। ডার্ক নাইট রাইজেস আয় করেছিল প্রায় ২৫ কোটি ডলার।

আরও