ফেরদৌস ওয়াহিদ ও সাঈদা শম্পার দ্বৈত গান ‘মন বোঝে না’

‘‌প্রথমেই বলব, বেশ ভালো একটি কাজ হয়েছে। আর এমনটা হবারই কথা, কারণ এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ। তাঁর লেখা গান আমার খুব পছন্দের। এছাড়া আমার সহশিল্পী সাঈদা শম্পাও দারুণ গেয়েছেন। সবমিলিয়ে ‘মন বোঝে না’ শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘মন বোঝে না’। রোমান্টিক ঘরানার এ গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী সাঈদা শম্পা। প্রযোজনা সংস্থা ‘গান জানালা’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে।

গীতিকবি গোলাম মোর্শেদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন শহীদ মাহমুদ।

নতুন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘‌প্রথমেই বলব, বেশ ভালো একটি কাজ হয়েছে। আর এমনটা হবারই কথা, কারণ এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ। তাঁর লেখা গান আমার খুব পছন্দের। এছাড়া আমার সহশিল্পী সাঈদা শম্পাও দারুণ গেয়েছেন। সবমিলিয়ে ‘মন বোঝে না’ শ্রোতাদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গান হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

ফেরদৌস ওয়াহিদের সঙ্গে গাইতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন সাঈদা শম্পাও। তিনি বলেন, ‘‌আমার সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, গানটিতে আমার সাথে কণ্ঠ দিয়েছেন শ্রদ্ধেয় ফেরদৌস ওয়াহিদ ভাই। উনার সাথে গাওয়ার আনন্দই আলাদা। ওনার সাথে এটি আমার দ্বিতীয় দ্বৈত গান।’

কাজের অভিজ্ঞতা শেয়ার করে শম্পা আরও বলেন, ‘‌প্রথম গানটির মতোই এবারও আমার মনে হয়েছে, আমি যেন ওনার সঙ্গে বহু বছর ধরে গান করছি। ভয়েস দেওয়া কিংবা শুটিংয়ের সময় উনি এতটাই আন্তরিকতার সাথে নিজেকে মিশিয়ে রাখেন যা সত্যিই শেখার মতো। গানটি গাওয়ার সময় আমি যেভাবে উপভোগ করেছি, আশা করছি শ্রোতারাও ঠিক সেভাবেই উপভোগ করবেন।’

আরও