কাজে ফিরছেন রাশমিকা মান্দানা

শারীরিক চোটের কারণে দীর্ঘদিন শুটিং থেকে দূরে ছিলেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার কাজে ফেরার সুখবর দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্তদের এ খবর জানান অভিনেত্রী। নতুন সিনেমা ‘মাইসা’র একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়ে হিপ ইনজুরিতে পড়েছিলেন রাশমিকা। চিকিৎসকের পরামর্শে বেশ কিছুদিন সব ধরনের কাজ থেকে বিরত থাকতে হয় তাকে। এ সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানো, পূজা দেয়া, পোষা কুকুরের সঙ্গে খেলা, ধাঁধা মেলানো ও বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। পোস্টের ক্যাপশনে তিনি জানান, শিগগিরই পেশাগত কাজে ফিরছেন। তবে ঘরে কাটানো শান্ত ও সুন্দর দিনগুলোকে মিস করবেন।

আরও