ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে আট দিনের অনুষ্ঠানমালা। যার উল্লেখযোগ্য অংশ হয়ে থাকছে জনপ্রিয় নাট্যকার ও পরিচালকদের ১৬ নাটক।
টিভি চ্যানেলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ এ নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৫০ মিনিট ও ৯টা ৩৫ মিনিটে।
ঈদের আগের দিন ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজানুর রহমান পরিচালিত নাটক ‘হ্যালো বলো’। অভিনয় করেছেন শানারেই দেবী শানু ও রওনক হাসান। একই দিনে আরো থাকছে ‘হলদে পাখির নীড়’। ইমরান মল্লিকের রচনায় পরিচালনা করেছেন তানভীর তন্ময়। অভিনয় করেছেন জুনায়েদ, রিয়ামনি, আবুল হায়াত ও দিলারা জামান।
ঈদের দিন প্রচার হবে ‘সখিনা’। রাবেয়া খাতুনে গল্প অবলম্বনে পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন শ্যামল মাওলা, মৌসুমী মৌ ও আবুল হায়াত। ৯টা ৩৫ মিনিটে নাটক ‘সরল সত্যবাদী’। রচনা আসাদ সরকার ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, সাইকা আহমেদ, সালাহউদ্দিন লাভলু, বরুণ সরকার ও জুয়েল।
ঈদের দ্বিতীয় দিনের নাটক ‘লাল মোরগের ঝোল’ পরিচালনায় করেছে তারিক মোহাম্মদ হাসান। অভিনয় করেছেন মোশাররফ করিম ও জান্নাতুল সুমাইয়া হিমি। এর পর প্রচার হবে মাহিন খান রচিত ও পরিচালিত ‘সরি বলবো না’। অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শাহেদ শাহরিয়ার, মিমো ও সুমাইয়া অর্পা।
এর পরদিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ‘অন্ধ বালক’। রচনা ও পরিচালনা ভিকি জাহেদ। অভিনয়ে তওসিফ মাহবুব ও সাদিয়া আয়মান। এর পর থাকছে ‘ডানা ভাঙা পাখি’। রাফাত মজুমদার রিংকুর পরিচালনায় অভিনয় করেছেন খায়রুল বাশার ও তটিনী।
ঈদের চতুর্থ দিন দেখা যাবে ‘আমার হয়ে থেকো’। পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। ইয়াশ রোহান ও আইশা তাহিয়া খান। ‘স্যার বনাম ম্যাডাম’ রচনায় অনামিকা মন্ডল ও পরিচালনা আহসান হাবিব। অভিনয়ে মোর্শারফ করিম ও নীলাঞ্জনা নীলা।
‘ভেজা চোখ’ প্রচার হবে ঈদের পঞ্চম দিন রাত ৭টা ৫০ মিনিটে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করেছেন খায়রুল বাশার, তটিনী, মুনিরা মিঠু, জেবিন ও মাহমুদুল ইসলাম মিঠু। রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে ‘বউয়ের বিয়ে’। রচনা ও পরিচালনায় মহিন খান। অভিনয়ে নিলয় আলমগীর ও হিমি ।
এর পরদিন রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে ফেরদৌস হাসান রচিত ও পরিচালিত ‘গোলাপ আর কাঁটা’। অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, মুমতাহিনা টয়া, আবুল হায়াত ও দিলারা জামান। আরো দেখা যাবে ‘সেকি আসবে না?’, পরিচালনায় সাইদুর ইমন। অভিনয় করেছেন ইয়াশ রোহান ও আইশা তাহিয়া খান।
ঈদের সপ্তম দিন ৭টা ৫০ মিনিটে প্রচার হতে যাওয়া ‘মৎস্য কন্যা’ পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। অভিনয় করেছেন খায়রুল বাশার ও সাফা কবির। রাত ৯টা ৩৫ মিনিটে দেখা যাবে ‘মনের মানুষ’, পরিচালনায় মোহাম্মদ ফুয়াদ। অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তটিনী।