অর্ধশতাধিক শিল্পী নিয়ে বসলো ৭০তম সাধুমেলার আসর

আধ্যাত্মিক চেতনা ও লোকসংগীতের এই আসরটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। শ্রোতা ও ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বাউলকুঞ্জ প্রাঙ্গণ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণের বাউলকুঞ্জে বসেছে পূর্ণিমা তিথির 'সাধুমেলা'র ৭০তম আসর। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় এই আয়োজন, আবহমান বাংলার লোকসংস্কৃতি ও বাউল দর্শনকে তুলে ধরতেই বাউলকুঞ্জে সুরের এই আয়োজন।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে গান পরিবেশন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অর্ধশতাধিক বাউল ও লোকশিল্পী।

৭০তম আসরের মূল আকর্ষণ হিসেবে বাউলকুঞ্জে সুর ছড়াচ্ছেন বাউল সাধক ও লোকসংগীত শিল্পী টুনটুন ফকির, দিল আফরোজ রেবা, রাজ্জাক বাউল, লতিফ শাহ, আরিফ বাউল, শমির বাউল, চন্দনা মজুমদার ও শফি মন্ডল।

তালিকায় আরও রয়েছেন এলিজা পুতুল, শাহীন বাউল, লাভলী শেখ, রুমা আক্তার, উপমা আক্তার, আয়নাল হক বাউল, জাকারিয়া শেখ, করিম বাউল, আফসানা হক ইমু, আধারী মিলন, মুক্তার বাউল, টিটো বাউল, মেহবুব বাউল, ফারুক (বড়), সুবর্ণা আক্তার, লতা মন্ডল, আঁখি আঞ্জুম, দেলোয়ার বয়াতি, দিপা বাউল, গোপাল, শিপু রানি দাস, লিনা, সৃষ্টি মনি, শিরীন সুলতানা, কৃষ্ণ, সজীব, স্বর্ণ, তকবির, অনন্য চৌধুরী, তৃপ্তি রেবারিও, পলি, মিতুল, নয়ন, মিরাজ, তানিয়া, ওমর আলী, ঝরনা বিশ্বাস, সেন্টু গাজী, মিনা পাগলী, নিলয়, শামীম বাউল, রিতা মন্ডল, ডলি মন্ডল, ফারুক (ছোট), মানিক দেওয়ান, জাহিদ, জহির, শিফা, সুরাইয়া আক্তার উর্মি, সেলিম এবং নুসরাত জাহান লিলি।

গানের পাশাপাশি এই আসরে লোকসংস্কৃতি ও বাউল দর্শনের তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন গবেষক আবু ইসহাক ও সৈয়দ জাহিদ হাসান।

আধ্যাত্মিক চেতনা ও লোকসংগীতের এই আসরটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। শ্রোতা ও ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে বাউলকুঞ্জ প্রাঙ্গণ।

আরও