বিরতির পর পর্দায় ফিরছেন কারিনা

দুই বছর পর বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। ১৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দায়রা’।

এটি পরিচালনা করেছেন ‘তালভার’ ও ‘রাজি’র নির্মাতা মেঘনা গুলজার। গত বুধবার প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার।

দায়রায় পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে কারিনাকে। তার সহশিল্পী দক্ষিণী তারকা পৃথ্বীরাজ সুকুমারন। তিনি অভিনয় করেছেন ডিসিপি রমন কুমার চরিত্রে। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এ থ্রিলারে নিখোঁজ এক কিশোরীকে ঘিরে পুলিশের তদন্ত উঠে এসেছে। ট্রেলারে কারিনা ও পৃথ্বীরাজের দ্বন্দ্ব নজর কেড়েছে।

কারিনা বলেন, ‘সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল চরিত্র সম্পর্কে দর্শকের প্রচলিত ধারণাকে প্রশ্নের মুখে ফেলা। ডিসিপি চরিত্রটি আমাকে অভিনয়ের এমন একটি জায়গায় নিয়ে গেছে, যা আগে খুব একটা অন্বেষণ করিনি।’

আরও