২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে তারকাদের মহামিলন

উত্তর আমেরিকায় আয়োজিত আসর আর অসংখ্য আলোচিত ফুটবলারের অংশগ্রহণ। সব মিলিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে দর্শক সংখ্যার নতুন রেকর্ড গড়েছে। এ গ্রেটেস্ট শো অন আর্থের শেষ দিন স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হলিউড ও বিশ্বের অন্যতম সেরা তারকারা। তাদের মুকুটে মনি হয়ে ছিলেন টম ক্রুজ।

পর্দা নামল বিশ্বকাপ ফুটবলের। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমারের মতো কিংবদন্তিদের হয়তো তাদের শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। তাদের সঙ্গে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড ও লামিন ইয়ামালের মতো নতুন প্রজন্মের তারকার উপস্থিতি এ আসরে যোগ করেছিল নতুন মাত্রা।

উত্তর আমেরিকায় আয়োজিত আসর আর অসংখ্য আলোচিত ফুটবলারের অংশগ্রহণ। সব মিলিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে দর্শক সংখ্যার নতুন রেকর্ড গড়েছে। এ গ্রেটেস্ট শো অন আর্থের শেষ দিন স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হলিউড ও বিশ্বের অন্যতম সেরা তারকারা। তাদের মুকুটে মনি হয়ে ছিলেন টম ক্রুজ।

সুপারস্টার ও স্টারডমের সময় প্রায় ঘনিয়ে এসেছে। সে হিসাবে হলিউডের তারকাযুগের অন্যতম শেষ প্রকৃত মুভি স্টার টম ক্রুজ। তিনিও এ উৎসবের অংশ হয়ে ওঠেন।

আগামী শরতে মুক্তির অপেক্ষায় আছে তার সিনেমা ডিগার। বিশ্বকাপের সমাপনীতে অংশ নিয়ে এ সিনেমারও প্রচার করেন তিনি।

প্রথমে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচে ডিগারের বিশেষ টিভি বিজ্ঞাপন প্রচার হয়। এরপর গতকাল রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালে বিশেষ অতিথি হিসেবে হাজির হন তিনি।

ফাইনাল শুরুর আগে সিসেমি স্ট্রিটের এলমো ও কুকি মনস্টারের সঙ্গে সময় কাটানোর পর মিশন: ইম্পসিবল ও টপ গান তারকা টম ক্রুজ উদ্বোধনী বক্তব্য দেন।

অনুপ্রেরণামূলক সে ভাষণে তিনি বলেন, আমরা যখন এ যাত্রার শেষ অধ্যায়ে একত্র হয়েছি, তখন এমন একটি টুর্নামেন্টকে উদযাপন করি, যা পুরো বিশ্বকে একত্র করেছে। এটাই ফুটবল। এটাই ঐক্য। এটাই মহত্ত্ব।

ফাইনালে উপস্থিত ছিলেন বিশ্বের নানা অঙ্গনের অসংখ্য খ্যাতনামা ব্যক্তি ও তারকারা।

তাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, বিয়ন্সে ও জে-জি, ‘দ্য ওডিসি’র অভিনেতা ম্যাট ড্যামন ও তার স্ত্রী লুসিয়ানা, টিমোথি শ্যালামে ও তার সঙ্গী কাইলি জেনার, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম, সেরেনা উইলিয়ামস, মিক জ্যাগার, দুয়া লিপা, অলিভিয়া রদ্রিগো, হাভিয়ের বারদেম ও পেনেলোপে ক্রুজ, মাপেটস চরিত্রগুলো, উইল ফেরেল, টম ব্র্যাডি, কেভিন হার্ট, মার্থা স্টুয়ার্ট, ভিক্টর ওয়েমবানইয়ামা, পোস্ট ম্যালোন, ফ্যারেল উইলিয়ামস, জুলিয়া গার্নার, ট্রেভর নোয়া, আংশিক আর্জেন্টাইন বংশোদ্ভূত আনিয়া টেলর-জয় (তিনি আর্জেন্টিনার স্কার্ফ পরেছিলেন), দুবারের অস্কারজয়ী অ্যাড্রিয়েন ব্রোডিসহ আরো অনেকে।

কোল্ডপ্লের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে বিশ্বকাপ ইতিহাসের প্রথম আনুষ্ঠানিক হাফটাইম শোর আয়োজন করা হয়। এ পরিবেশনার প্রধান শিল্পী ছিলেন বিটিএস, জাস্টিন বিবার, ম্যাডোনা ও শাকিরা।

এ বিশ্বকাপের আন্তর্জাতিক আবেদনকে সামনে রেখেই সাজানো হয়েছিল এ অনুষ্ঠান। প্রথমার্ধ গোলশূন্য শেষ হওয়ায় মাঠে উপস্থিত এবং টেলিভিশনের সামনে থাকা দর্শকের বাড়তি উচ্ছ্বাস জোগাতে এ সংগীতানুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো একটি চমক ছিল অভিনেতা জেসন সুদেইকিসের উপস্থিতি। তিনি তার জনপ্রিয় চরিত্র টেড ল্যাসোর বেশে মঞ্চে এসে জাস্টিন বিবারকে পরিচয় করিয়ে দেন।

সূত্র: ভ্যারাইটি

আরও