দিল্লির একটি আদালত তার এবং মূল অভিযুক্ত সুকেশসহ ১৫ জনের বিরুদ্ধে ২০০ কোটি রুপি পাচার ও চাঁদাবাজির মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের নির্দেশ দিয়েছেন। জ্যাকুলিনের বিরুদ্ধে অভিযোগ, সুকেশের অপরাধের কথা জেনেও তিনি ৫ কোটি ৭১ লাখ রুপির বিলাসবহুল উপহার নিয়েছেন। ৩ জুন এ মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে।