মুক্তির প্রথম সকালেই প্রভাস ঝড়

‘দ্য রাজা সাব’ ঘিরে প্রেক্ষাগৃহে দর্শক উন্মাদনা

‘দ্য রাজা সাব’ ২০২৬ সালের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। ছবিতে প্রভাস একেবারে নতুন ধারার চরিত্রে অভিনয় করেছেন।

‘দ্য রাজা সাব’ ২০২৬ সালের সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি। ছবিতে প্রভাস একেবারে নতুন ধারার চরিত্রে অভিনয় করেছেন। এর আগে তিনি কখনো হরর-কমেডি ঘরানার চরিত্রে কাজ করেননি। গতকাল সিনেমাটি মুক্তি পাওয়ার পরপরই দর্শকদের মাঝে বিপুল আগ্রহ ও উত্তেজনা দেখা গেছে। মুক্তির সকালে আবেগ সামলাতে পারেননি দর্শকরা। প্রেক্ষাগৃহের সামনে করেছেন হট্টগোল।

ভারতের অধিকাংশ প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি। ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে শুক্রবার ভোর থেকেই দর্শকের ঢল নামে। কিন্তু একটা সময়ের পর ধৈর্যহারা হয়ে পড়েন তারা। কিছু দর্শক প্রেক্ষাগৃহের দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন। অনেক দর্শক দেয়াল বেয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকেন। নির্দিষ্ট সময়ে প্রেক্ষাগৃহের দরজা খুলতেই দর্শকরা দৌড়াতে শুরু করেন। তবে এত তুলকালামের মধ্যে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দর্শকদের অনেকের হাতে ছিল প্রভাসের পোস্টার।

‘দ্য রাজা সাব’ একটি বড় পরিসরের প্যান-ইন্ডিয়া সিনেমা। পরিচালনা করেছেন মারুথি দাসারি। এই সিনেমায় প্রভাসকে দেখা যায় একেবারে নতুন লুকে।

পরিচালক মারুথি এক ভিডিও বার্তায় বলেন, ‘তেলুগু দর্শকরা প্রভাসের মজার দিক দেখেছেন। কিন্তু প্যান-ইন্ডিয়ার দর্শকরা এখনো তা দেখেননি।’ মারুথির ভাষায়, সিনেমা দেখে বের হলে দর্শকরা বহু বছর প্রভাসকে মনে রাখবেন। প্রভাসের এমন গেটআপ আগে কখনো ভারতীয় সিনেমায় দেখা যায়নি। মেকআপ, চুল, কথা বলার ধরন—সবকিছুতেই আছে আলাদা যত্ন। চেয়ারে বসার ভঙ্গিতেও প্রভাস নিজস্ব স্টাইল এনেছেন।

উল্লেখ্য, এর আগে ‘রাজা সাব’-এ কাজ করতে গিয়ে নিজের পারিশ্রমিক কমিয়ে সিনেমাটিকে আলোচনায় আনেন প্রভাস। নির্ধাতি পারিশ্রমিকের চেয়ে ৫০ কোটি টাকা কম নিয়েছেন তিনি। সিনেমা নির্মাণে পরিচালক-প্রযোজকদের খরচ কমানোই ছিল এর উদ্দেশ্য।

বক্স অফিস পূর্বাভাস

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধারণা, ছবিটি প্রথম থেকেই বড় ওপেনিং পেতে পারে। বিশেষ করে তেলুগু রাজ্যগুলোয় আয় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পেছনে কারণ সংক্রান্তি উৎসব ও প্রভাসের তারকা ইমেজ। সিনেমা বিশ্লেষকদের মতে, ‘দ্য রাজা সাব’-এর সরাসরি বক্স অফিস লড়াই হবে থালাপতি বিজয়ের ‘জননায়কান’ সিনেমার সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। সিনেমাটি থালাপতি ভক্তদের কাছে অনেক আবেগের। কারণ রাজনীতিতে পুরোপুরি যুক্ত হওয়ার আগে এটি তার শেষ সিনেমা। মুক্তির দুইদিন আগ পর্যন্ত ৮ দশমিক ৪৪ লাখের বেশি দর্শক ‘জননায়কান’-এ আগ্রহ দেখিয়েছেন। অন্যদিকে ৫ দশমিক ৭০ লাখ দর্শক ‘দ্য রাজা সাব’-এ আগ্রহ প্রকাশ করেছেন।

আরও