আজ মধ্যরাতে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয়

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও সংগীত পরিচালক সঞ্জয় দেব। এবার দেশের মঞ্চে বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে গান করবেন তিনি। আজ রোববার রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত 'ফ্যান ফেস্ট ২.০'-এর সমাপনী আয়োজনে সংগীত পরিবেশন করবেন।

তবে সন্ধ্যা ৬টার পরিবর্তে সঞ্জয় দেবের পরিবেশনা শুরু হবে রাত ১১টা ৩০ মিনিটে। আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস তাদের ফেসবুক পেজে প্রকাশিত হালনাগাদ সময়সূচিতে এ তথ্য জানিয়েছে। সঞ্জয়ের আগে মঞ্চে পরিবেশনা করবেন ডিজে জুডু।

বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল উপলক্ষে ট্রিপল টাইম কমিউনিকেশনস ছয় দিনব্যাপী আয়োজন করেছে 'ফ্যান ফেস্ট ২.০'। শেষ দিনের আয়োজনে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচ সরাসরি উপভোগের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে লাইভ কনসার্ট, ডিজে পারফরম্যান্স এবং বিভিন্ন ধরনের বিনোদনমূলক আয়োজন।

লাইভ কনসার্টে অংশ নিতে গত শুক্রবার ঢাকায় এসে পৌঁছেছেন সঞ্জয়। দেশে ফিরেই তিনি কনসার্টের ভেন্যু ঘুরে দেখেন এবং ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তাও দেন। গতকাল বনানীর একটি স্টুডিওতে টানা মহড়ায় ব্যস্ত সময় কাটিয়েছেন এ ডিজে ও সংগীত পরিচালক।

আরও