ধারাবাহিকে ফিরছেন সুমাইয়া শিমু

ব্যক্তিগত কারণে বেশ কয়েক বছর এই অভিনেত্রী অভিনয় থেকে দূরে ছিলেন। তবে এরই মধ্যে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ অ্যান্থলজি সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে পর্দায় ফিরেছিলেন তিনি। তখনই জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে নিয়মিত অভিনয়ে ফেরার আগ্রহ রয়েছে তার। সেই ধারাবাহিকতায় এবার ‘ফিরে আসার গল্প’ নাটকে ‘রুকাইয়া’ চরিত্রে দেখা যাবে শিমুকে।

একসময় একক ও ধারাবাহিক—দুই ধরনের নাটকেই সমান জনপ্রিয় ছিলেন অভিনেত্রী সুমাইয়া শিমু। এবার দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন এ অভিনেত্রী। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করছেন তিনি।

ব্যক্তিগত কারণে বেশ কয়েক বছর এ অভিনেত্রী অভিনয় থেকে দূরে ছিলেন। তবে এরই মধ্যে নুহাশ হুমায়ূনের ‘২ষ’ অ্যান্থলজি সিরিজের ‘বেসুরা’ পর্ব দিয়ে পর্দায় ফিরেছিলেন তিনি।

তখনই জানিয়েছিলেন, ভালো গল্প ও পছন্দের চরিত্র পেলে নিয়মিত অভিনয়ে ফেরার আগ্রহ রয়েছে তার।

সেই ধারাবাহিকতায় এবার ‘ফিরে আসার গল্প’ নাটকে ‘রুকাইয়া’ চরিত্রে দেখা যাবে শিমুকে।

নাটকটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমাইয়া শিমুর প্রথম লুক প্রকাশ করে। তবে নাটকটি কিংবা নিজের চরিত্র সম্পর্কে এখনই বিস্তারিত কিছু বলতে রাজি নন অভিনেত্রী।

সম্প্রতি রাজ নির্মিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দর্শকমহলে সাড়া ফেলেছিল। সেই সফলতার ধারাবাহিকতায় নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। বর্তমানে নাটকটির শুটিংয়ের প্রস্তুতি চলছে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। নাটকের অন্য অভিনয়শিল্পীদের নামও পর্যায়ক্রমে প্রকাশ করবেন নির্মাতা।

উল্লেখ্য, সুমাইয়া শিমুর অভিনয়জীবনে রয়েছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক নাটক।

এর মধ্যে ‘হাউসফুল’, ‘এফএনএফ’, ‘ললিতা’, ‘বিহাইন্ড দ্য সিন’ এবং ‘ফাঁদ ও বগার গল্প’ বিশেষভাবে দর্শকপ্রিয়।

আরও