রাধা-কৃষ্ণের চিরন্তন প্রেমের গল্প বড় পর্দায় আনতে চলেছেন করণ জোহর। ধর্মা প্রডাকশনের ব্যানারে বড় পরিসরে নির্মিত হবে এ পৌরাণিক আখ্যান। এরই মধ্যে সিনেমাটি নিয়ে যাবতীয় কথাবার্তা চূড়ান্ত করেছেন করণ। সিনেমাটি পরিচালনা করবেন শচীন রবি। এর আগে কন্নড় সিনেমা ‘অবনে শ্রীমন্নারায়ণ’ পরিচালনা করে খ্যাতি পেয়েছেন তিনি। সিনেমার মুখ্য চরিত্রে কাদের দেখা যাবে তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। তবে রাধা ও কৃষ্ণের নাম ভূমিকায় নতুন মুখদের সুযোগ দেয়ার পরিকল্পনা রয়েছে করণের। এজন্য শিগগিরই অডিশন নেয়ার প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা সংস্থাটি। সিনেমাটির গল্প ও নির্মাণ নিয়ে বিস্তারিত কিছু এখনো প্রকাশ করা হয়নি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। আগামী বছর থেকে শুরু হতে পারে শুটিং। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।