আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস

আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানায় এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ রোববার (১৩ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিনের আবেদন মঞ্জুর করেন।

আজ আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘আমি একজন অভিনয়শিল্পী, অভিনয় আমার মূল কাজ। আমি রাজনীতি বুঝি না, করিও না। আমার আইনজীবীরা আইনের বিষয়ে আরো যত্নশীল। তারা এ বিষয়ে কথা বলবেন।’

এর আগে গত ১০ জুলাই অপু বিশ্বাস সশরীরে আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। এ তথ্য উল্লেখ করে অপু বিশ্বাসের আইনজীবী আবুল বাশার কামরুল বলেন, ‘গত ২ জুন উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন পান অপু বিশ্বাস। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় অপু বিশ্বাস স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন।’

এ মামলা দায়ের করা হয়েছিল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় একজন ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে। মামলায় অপু বিশ্বাস ছাড়াও আরো ১৬ শিল্পীর নাম রয়েছে।

মামলায় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, অপু বিশ্বাস, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, নায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, জায়েদ খান, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তানভীন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান, ঊর্মিলা শ্রাবন্তী করসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। ২০৮ নম্বর এজাহারনামীয় আসামি করা হয় অপু বিশ্বাসকে।

আরও