ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের নতুন ওভিসি

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের নতুন একটি অনলাইন ভিডিও কমার্শিয়াল (ওভিসি)-এর জন্য ভিন্নধর্মী একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন পরিচালক ও অভিনেতা জিয়াউল হক পলাশ।

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের নতুন একটি অনলাইন ভিডিও কমার্শিয়াল (ওভিসি)-এর জন্য ভিন্নধর্মী একটি বিজ্ঞাপন নির্মাণ করেছেন পরিচালক ও অভিনেতা জিয়াউল হক পলাশ।

গতকাল ওভিসির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম। অন্যদের মধ্যে ছিলেন অভিনেতা নাঈম, পরিচালক জিয়াউল হক পলাশ ও অন্য কলাকুশলীরা। ওভিসিটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ার পর পরবর্তী অন্যান্য প্লাটফর্মেও প্রচার হবে বলে জানিয়েছে ল্যাবএইড কর্তৃপক্ষ ।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক জনাব সাকিফ শামীম বলেন, ‘‌বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা নিয়ে মানুষের মনে যে ভয় কাজ করে, তা দূর করতে সব ধরনের ক্যান্সার রোগের অত্যাধুনিক চিকিৎসাসেবা ও স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে গড়ে উঠেছে ১৮০ বেডের মাল্টি ডিসিপ্লিনারি ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার।’

জিয়াউল হক পলাশ বলেন, ‘‌বিজ্ঞাপনচিত্র মানেই বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারের গল্প, এমনটা নয়। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের এ কাজ করতে গিয়ে আমাদের নতুন এক অভিজ্ঞতা হয়েছে।’ 

বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসা নিশ্চিত করতে মরিয়া একজন বাবাকে। বাবার চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনেতা নাঈম। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের দক্ষ চিকিৎসক ও সেবায় ক্যান্সার জয় করে বাড়ি ফিরে যাওয়ার আবেগঘন মুহূর্তটি ফুটে উঠে ওভিসির শেষ পর্যায়ে।

আরও