ফারিণের নতুন গান নিয়ে সমালোচনার ঝড়, যা বলছেন নেটিজেনরা

গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই অভিনন্দন জানিয়েছেন, কেউবা করছেন প্রসংশা। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে গেছে নেতিবাচক পোস্ট আর মন্তব্যে।

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। নাটক, সিনেমা ও ওটিটিসহ সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন। 'ইনসাফ' সিনেমা দিয়ে চলতি বছর অভিষেক করেছেন বাণিজ্যিক সিনেমায়। আসছে ঈদে 'প্রিন্স' সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। তবে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছেন নিজের গান নিয়ে।

গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে তার দ্বিতীয় গান 'মন গলবে না'। এতে ফারিণের সহশিল্পী হিসেবে আছেন ইমরান মাহমুদুল। গানের গীতিকার কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান। নাহিয়ান আহমেদের পরিচালনায় গানটির ভিডিওতে পারফর্ম করেছেন ফারিণ ও ইমরান। মিউজিক ভিডিওর জন্য কস্টিউম এবং লুকের পরিকল্পনায় ছিলেন ফারিণ নিজেই। তবে গানের কস্টিউমকে বেমান, অদ্ভুত বলে মন্তব্য করেছেন অনেক দর্শক। গানটি প্রকাশিত হয়েছে তাসনিয়া ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠান 'ফড়িং ফিল্মস' থেকে।

গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনার ঝড়। সেখানে ফারিণকে অভিনন্দন জানিয়েছেন অনেকে, কেউবা করছেন প্রশংসা। এর সঙ্গে আছে নেতিবাচক পোস্ট আর মন্তব্যও।

দর্শক-শ্রোতাদের অনেকে লিখেছেন, ‘সুরটা ভালো হয়নি’, ‘কোরিওগ্রাফির কি অবস্থা!’, ‘রিলিক্স ভালো না’, ‘এতো সস্তা কেন লিরিক্সগুলো’, ‘ফারিনের থেকে এটা আশা করিনি’। গীতিকারকে নিয়ে লিখেছেন, ‘কবির বকুল, গীতিকারের কাছ থেকে আরো কাব্যিক গান আশা করি, সস্তা গান নয়।‘

গানটির কথা, সুর, কণ্ঠ, নাচ, সাজ পোশাক এমনকি ইউটিউবের থাম্বনেইল নিয়েও নেতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছে , ‘থাম্বনেইল দেখে মনে হচ্ছে, কোনো বাচ্চা ভুল করে বানিয়ে ফেলছে!’ ফারিণের নাচ নিয়ে অনেকেই বলেছেন, দক্ষিণ ভারতীয় নায়িকা তামান্না ভাটিয়াকে কপি করার চেষ্টা করেছে। গানের সঙ্গে নাচের এবং মিউজিক ভিডিওর অসামাঞ্জস্যতার কথা বলতেও ভোলেননি নেটিজেনরা।

তাহসানের সঙ্গে 'রঙে রঙে রঙিন হবো' গানটি গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় আসেন তাসনিয়া ফারিণ। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদিতে' প্রচারিত হয়েছিল গানটি।

আরও