‘দর্শকের ভালোবাসা নিয়েই বেঁচে আছি’

কিংবদন্তি অভিনেত্রী শবনম। ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন তিনি।

আগামী মাসের মাঝামাঝি সময় এ সম্মাননা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে গ্রহণ করবেন শবনম। এবারই প্রথম তিনি বাংলাদেশের কোনো রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন।

শবনম বলেন, ‘এরই মধ্যে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়েছে। মোটামুটি বলা হয়েছে যে আগামী মাসের মাঝামাঝি সময় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার হাতে আজীবন সম্মাননা তুলে দেয়া হবে। আমি রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের মানুষের প্রতি, বাংলা সিনেমার দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে এখনো তারা ভালোবাসেন। দর্শকের ভালোবাসা নিয়েই আমি আজও মনে বেশ সুখ নিয়েই বেঁচে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

পরিচালক ও অভিনেতা খান আতাউর রহমানের হাত ধরেই সিনেমায় আসেন শবনম। জহির রায়হানের ‘কখনো আসেনি’ সিনেমায় খান আতাউর রহমানের বোনের চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। এরপর একে একে শুরু হলো সিনেমায় তার পথচলা।

নায়ক রহমানের বিপরীতে মুস্তাফিজের পরিচালনায় নায়িকা হিসেবে শবনমের প্রথম সিনেমা ছিল ‘হারানো দিন’। এ সিনেমায় শবনমের গাওয়া ফেরদৌসী রহমানের কণ্ঠে ‘আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি’ গানটি এখনো জনপ্রিয়। দেশ স্বাধীনের পর শবনম অভিনীত প্রথম বাংলা সিনেমা ছিল অশোক ঘোষের ‘নাচের পুতুল’। নাচের পুতুল সিনেমার বিখ্যাত গান ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’। এতে তার বিপরীতে ছিলেন নায়করাজ রাজ্জাক।

আরও