ফারহানের গল্পে গরু রহস্য, সাফার সঙ্গে জুটি

নাটকে ফারহান ও সাফা ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু ও জয়নাল জ্যাক।

ঈদে মুক্তি পাচ্ছে মুশফিক আর ফারহান অভিনীত বিশেষ নাটক ‘হাউ-কাউ’। এই নাটকের গল্পে গরুকে ঘিরে রহস্য দেখা যাবে। নাটকে ফারহানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন সাফা কবির।

নাটকের গল্পে দেখা যায়, নায়ক প্রেমিকার পিছু ছুটছেন। আর নায়কের পেছনে ছুটছে একটি গরু। অদ্ভুত এ প্রেমের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন মনিরুল ইসলাম রুবেল ও একে পরাগ। পরিচালনাও করেছেন পরাগ।

নাটকে ফারহান ও সাফা ছাড়াও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু ও জয়নাল জ্যাক।

সিএমভি প্রযোজিত এ নাটকের গল্প নিয়ে এখনই কিছু বলতে নারাজ ফারহান। তিনি জানান, গল্পটি দর্শকদের জন্য ঈদের চমক হিসেবে রাখা হয়েছে।

পরিচালক পরাগ জানান, এটি মফস্বল শহরের প্রেমের গল্প। প্রেমিকার মন জয় করার জন্য দুই বন্ধুর নানা পরিকল্পনার গল্প রয়েছে। এতে প্রেম ও পাগলামি দুটোই দেখা যাবে।

সিএমভির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে ১৪টি বিশেষ নাটক মুক্তি পাবে। চাঁদরাত থেকে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকগুলো প্রকাশ করা হবে।

আরও