ওয়ান্ডার ওম্যান অধ্যায় শেষ গাল গাদতের!

সাম্প্রতিক হ্যাপি স্যাড কনফিউজড পডকাস্টে গাদতকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়েছিল পিটার ও গান কখনো ওয়ান্ডার ওম্যান নিয়ে অন্যকিছু ভেবেছিলেন কিনা। উত্তরে গাদত বলেন, ‘তারা বরং উল্টোটাই বলেছিলেন! জানিয়েছিলেন যে আমাকে নিয়েই তৃতীয় সিনেমাটা নির্মাণ করতে চান।’

ডিসি স্টুডিওজের সিনেমার কী খবর? সম্প্রতি গাল গাদত এ নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ওয়ান্ডার ওম্যান নিয়ে ডিসির দুই প্রধানের সঙ্গে তার কথা হয়েছিল। জেমস গান ও পিটার সাফরান তাকে নিয়ে ওয়ান্ডার ওম্যান থ্রি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। অন্তত গাল গাদতের এমনটাই দাবি।

সাম্প্রতিক হ্যাপি স্যাড কনফিউজড পডকাস্টে গাদতকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয়েছিল পিটার ও গান কখনো ওয়ান্ডার ওম্যান নিয়ে অন্যকিছু ভেবেছিলেন কিনা। উত্তরে গাদত বলেন, ‘তারা বরং উল্টোটাই বলেছিলেন! জানিয়েছিলেন যে আমাকে নিয়েই তৃতীয় সিনেমাটা নির্মাণ করতে চান।’

২০২৩ সালে কমিকবুক ডট কম ও ফ্লন্ট ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারেও গাদত দাবি করেছিলেন, গান ও সাফরান ওয়ান্ডার ওম্যান থ্রি নির্মাণে আগ্রহী। তবে সে সময় ভ্যারাইটি তাদের সূত্রের কাছ থেকে জেনেছিল এ সময় ওয়ান্ডার ওম্যান নিয়ে কোনো কাজ করছে না ডিসি। এমনকি নতুন ডিসি ইউনিভার্সে ওয়ান্ডার ওম্যান চরিত্রটি থাকবে কিনা, তা নিয়েও কোনো চূড়ান্ত আলোচনা হয়নি।

ওয়ান্ডার ওম্যান চরিত্র দিয়ে ডিসি ইউনিভার্সে গাদত যাত্রা করেছিলেন। প্রথমে দেখা গিয়েছিল ‘ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস’-এ। এরপর স্বতন্ত্র ‘ওয়ান্ডার ওম্যান’ ও ‘ওয়ান্ডার ওম্যান ১৯৮৪’তে অভিনয় করেন। ক্যামিও ছিল জাস্টিস লিগ ও শাজামে। তবে শেষ পর্যন্ত হয়তো তিনি বাদই পড়ছেন।

পডকাস্টে গাল গাদত জানান, তিনি বাদ পড়তে পারেন এ সন্দেহ আগেই করেছিলেন। তাই অবাক হননি। অভিনেত্রী বলেন, ‘অন্য সবার সঙ্গে কী আচরণ করা হয়েছিল, আমি তা দেখেছি। হেনরি ক্যাভিলের বিষয়টি অন্তত বলতেই হয়। দৃষ্টিকটু ঘটনা ছিল সেটি। প্যাটি জেনকিন্সের (পরিচালক) ক্ষেত্রেও তাই। আমরা সবাই প্রাপ্তবয়স্ক, পেশাদারি মনোভাব রাখি, তাই সবকিছুই ঠিক আছে আমাদের মধ্যে।’

গান-সাফরানকে নিয়েও অভিযোগ নেই গাদতের। তিনি মনে করেন এ দুই ডিসিপ্রধান যা করা দরকার তাই করছেন। সেই সঙ্গে জানান, ডিসি আবার ওয়ান্ডার ওম্যান নির্মাণ করতে চাইলেও তার হয়তো চরিত্রটিতে ফেরা হবে না। গাল গাদত বলেন, ‘ওয়ান্ডার ওম্যানের স্যুটে ফেরার বিষয়ে আমি নিশ্চিত না। জীবনের এ পর্যায়ে আমার চার সন্তান, তাদের আলাদা আলাদা স্কুল এবং আরো অনেক কিছু আছে। এত দীর্ঘ সময়ের জন্য তাদের সবার কাছ থেকে দূরে থাকা এখন আর আমার জন্য সহজ হবে না।’

সূত্র: ভ্যারাইটি

আরও