ঈদে হানিফ সংকেতের নাটক ও ম্যাগাজিন

সপ্তাহ পেরোলেই ঈদ। একটা সময় ছিল যখন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি ছিল দর্শকের অন্যতম আকর্ষণ।

সপ্তাহ পেরোলেই ঈদ। একটা সময় ছিল যখন বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদি ছিল দর্শকের অন্যতম আকর্ষণ। নব্বইয়ের দশক থেকে শুরু হয়েছিল এটি। ম্যাগাজিন অনুষ্ঠানটি উপস্থাপনার ভার শুরু থেকেই রয়েছে হানিফ সংকেতের ওপর। বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তিনি। একাধারে তিনি উপস্থাপক, পরিচালক, লেখক ও প্রযোজক। বাংলাদেশ টেলিভিশনে ইত্যাদি উপস্থাপনার ভার আজও পালন করছেন হানিফ সংকেত। তবে এক যুগের বেশি সময় ধরে ঈদের নাটক নির্মাণ করছেন হানিফ সংকেত। তার না্টকে উঠে আসে সমাজের নানা অসংগতি, অবক্ষয় ও মূল্যবোধের গল্প। এ বছরও ঈদ নাটক নির্মাণে ব্যস্ত তিনি। নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’।

বর্তমান সামাজিক অবক্ষয়ের যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত এক যুবক ও এক যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনী। কক্সবাজারে বেড়াতে গিয়ে মানসিক দ্বন্দ্বে জড়িয়ে পড়া এক জোড়া যুবক-যুবতীকে নিয়ে গল্প। নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে কক্সবাজারে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন ও শতাব্দী ওয়াদুদ। অনুষ্ঠান নির্মাণপ্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

নাটকটির শুটিং করা হয়েছে পর্যটন নগরী কক্সবাজারে। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে টানা তিন দিন নাটকটি ধারণ করা হয়েছে।

এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন জানিয়েছে, কুরবানি ঈদের জন্য নির্মিত এ অনুষ্ঠানের প্রতিটি আইটেম নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়েছে। দেশের অধিকাংশ স্থানেই এখন নির্বাচনী আমেজ। সারা বছর এলাকায় দেখা না গেলেও নির্বাচন উপলক্ষে অনেক মৌসুমি নেতাই ভোটের মাঠে হাজির হতে গ্রামে যান। 

এ রকম এক মৌসুমি নেতা ঈদে গ্রামে গেছেন। উদ্দেশ্য কুরবানিকে কেন্দ্র করে গ্রামে গরু নিয়ে শোডাউন করা। নেতার কর্মীরা ব্যস্ত গরু প্রদর্শনে। কর্মীরা বিভিন্নভাবে ঈদকে কেন্দ্র করে ভোটারদের মন জয় করার কৌশল নেতার সঙ্গে ভাগাভাগি করছেন। তাদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে সাজানো হয়েছে এবারের পাঁচফোড়ন। এসব ঘটনার ফাঁকে ফাঁকেই প্রসঙ্গক্রমেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর রিপোর্টিং। 

এতে নেতার ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা ও পরিচালক মীর সাব্বির। কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা সুভাশিষ ভৌমিক, মুকিত জাকারিয়া, জামিল হোসেন ও দেবাশীষ মিঠু। অভিনয়ের মাধ্যমে তারা মূলত সঞ্চালকের ভূমিকা পালন করেছেন। 

আরও