নতুন কুঁড়ির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বাংলাদেশ টেলিভিশনের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ ২০২৫ আসরের সব পর্ব শেষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতায় নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ ১২টি বিষয়ে প্রতিভাবান শিশু-কিশোররা নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শন করে।

আঞ্চলিক, বিভাগীয় ও চূড়ান্ত বাছাই পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেন সেরা দশ ও ফাইনাল রাউন্ডে। সব পর্ব শেষে এবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ১৩ নভেম্বর। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

উল্লেখ্য, উপমহাদেশে প্রতিভা অন্বেষণে প্রথম রিয়েলিটি শো হিসেবে ‘নতুন কুঁড়ি’ আত্মপ্রকাশ করে ১৯৭৬ সালে, যা পরবর্তীতে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিশু প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হিসেবে জায়গা করে নেয়।

আরও