দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করবেন রিডলি স্কট ও স্টিভেন নাইট

আপাতদৃষ্টিতে হাত গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে হলেও মোটেও এমনটি করছেন না নির্মাতা রিডলি স্কট ও স্টিভেন নাইট। সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর নির্মিতব্য মিনি সিরিজ ‘রোডস টু ফ্রিডম’ নিয়ে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন এ দুই নির্মাতা।

আপাতদৃষ্টিতে হাত গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে হলেও মোটেও এমনটি করছেন না নির্মাতা রিডলি স্কট স্টিভেন নাইট। সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর নির্মিতব্য মিনি সিরিজ রোডস টু ফ্রিডম নিয়ে একসঙ্গে কাজ করার পরিকল্পনা করছেন দুই নির্মাতা।

যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত কনটেন্ট শুধু স্টিভেন স্পিলবার্গ আর টম হ্যাংকসকে ছেড়ে না দিয়ে এবার দ্বিতীয় বিশ্বযুদ্ধকে পর্দায় আনতে যাচ্ছেন স্কট নাইট। তারা কাহিনীতে ভিন্নমাত্রা যোগ করার জন্য লেখক স্যার এন্টনি বিভোর্সের বই থেকে চিত্রনাট্য তৈরি করছেন। আপাতত তারা রোডস টু ফ্রিডম সিরিজটি ১০টি এপিসোডে দাঁড় করানোর পরিকল্পনা করছেন।

রোডস টু ফ্রিডম সিরিজটিতে চরিত্রগুলোকে একটি নাটকীয় গল্পে আবদ্ধ করা হবে। এর কাহিনীতে মানবতার ওপর জোর দেয়া হয়েছে। রাশিয়া, জার্মানি, ফ্রান্সসহ বিশ্বের নানা দেশ এবং সেসব দেশের চরিত্রগুলোকে নানা দৃষ্টিভঙ্গি থেকে দেখানো হবে। কাহিনীতে যেমন নৃশংসতা রয়েছে, তেমনি নারী শিশুদের বেঁচে থাকার লড়াইও দেখানো হবে। কিছু অস্বস্তিকর বিষয়ের অবতারণার পাশাপাশি বীরত্বপূর্ণ দিকগুলোও তুলে ধরা হবে। বার্লিন দখলে পূর্ব পশ্চিমের মধ্যে যে প্রাণান্তকর প্রচেষ্টা প্রতিযোগিতা ছিল এবং তাই যে স্নায়ুযুদ্ধের সূত্রপাতে ভূমিকা রেখেছিল সে বিষয়েও আলো ফেলা হবে সিরিজটিতে।

এখন পর্যন্ত কোনো চ্যানেল বা কোম্পানির সিরিজটির সঙ্গে সংযুক্তির খবর পাওয়া যায়নি। তবে তা যে কেবল সময়েরই ব্যাপার তা আর বলার অপেক্ষা রাখে না।

 

সূত্র: এম্পায়ার ম্যাগাজিন

আরও