ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মের ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। দেশের বিনোদন মাধ্যমের জনপ্রিয় হয়ে ওঠা এ প্ল্যাটফর্মে শুল্ক আরোপের ফলে বাড়তে পারে সিনেমা দেখার খরচ।
সোমবার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপনায় এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ওটিটি প্ল্যাটফর্ম সেবার সংজ্ঞা প্রদানপূর্বক এর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের নাটক, সিনেমা ও বায়োপিকের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে ওঠেছে ওটিটি প্ল্যাটফর্ম। চরকি, বঙ্গো, টফি, বায়োস্কোপসহ বেশ জনপ্রিয়।
নতুন অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সোমবার বেলা ৩টায় তিনি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেন। সংসদ না থাকায় তার বাজেট বক্তৃতা বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচার করা হচ্ছে।
অর্থ উপদেষ্টার ভাষ্যে, একটি টেকসই ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কিছুটা সংস্কারভিত্তিক এই বাজেটে উন্নয়নের সুফল সকলের কাছে পৌঁছে দিতে পরিকল্পনা থাকছে ।