মাস্কের 'সাবস্ক্রিপশন বাতিলের' আহ্বানে ১৫ বিলিয়ন ডলার হারাল নেটফ্লিক্স

মাস্ক লিখেছিলেন, নেটফ্লিক্স এখন এতটাই ‘ওয়োক’ যে দেখা যায় না।

এই পোস্টের পর বৃহস্পতিবার পর্যন্ত, নেটফ্লিক্সের শেয়ারের মূল্য দেড় দিনে ৪.৩% কমে ১,১৪০.৫০ ডলারে নেমে আসে। স্টক অ্যানালিসিস ডটকমের তথ্য অনুযায়ী, বুধবার প্রায় ৪৯৮ বিলিয়ন ডলার থেকে বৃহস্পতিবার সংস্থাটির বাজার মূলধন কমে ৪৮২ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং পরিষেবা নেটফ্লিক্স তাদের কনটেন্টে 'ওয়োক' (অতিরিক্ত সচেতনতামূলক) এজেন্ডা প্রচার করছে—এমন অভিযোগ এনে সাবস্ক্রিপশন বাতিলের আহ্বান জানান বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার এ মন্তব্যের জেরে মাত্র দেড় দিনের মধ্যে সংস্থাটির বাজারমূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার কমে গেছে।

গত ১ অক্টোবর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মাস্ক ঘোষণা করেন, 'আপনার সন্তানের সুস্বাস্থ্যের জন্য নেটফ্লিক্স বর্জন করুন।' এই পোস্টের পর বৃহস্পতিবার পর্যন্ত, নেটফ্লিক্সের শেয়ারের মূল্য দেড় দিনে ৪.৩% কমে ১,১৪০.৫০ ডলারে নেমে আসে। স্টক অ্যানালিসিস ডটকমের তথ্য অনুযায়ী, বুধবার প্রায় ৪৯৮ বিলিয়ন ডলার থেকে বৃহস্পতিবার সংস্থাটির বাজার মূলধন কমে ৪৮২ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এসবের শুরু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর একটি পোস্টের মাধ্যমে। মাস্ক লিখেছিলেন, নেটফ্লিক্স এখন এতটাই ‘ওয়োক’ যে দেখা যায় না। মূলত, ‘ওয়োক’ শব্দটিকে মার্কিন সংস্কৃতিতে রাজনৈতিক ও সামাজিক সংবেদনশীলতা— বিশেষত লিঙ্গ, পরিচয় ও অন্তর্ভুক্তি নিয়ে যে নতুন ধারা, তারই প্রতীক হিসেবে ব্যবহার করেছেন মাস্ক।

মাস্কের এ ক্ষোভের সূত্রপাত ঘটায় ‘ডেড এন্ড: প্যারানরমাল পার্ক’ নামের একটি সিরিজ। অ্যানিমেটেড সিরিজটির গল্প এক ট্রান্সজেন্ডার চরিত্রকে কেন্দ্র করে গড়ে ওঠেছে। নেটফ্লিক্সের মতে, এটা অন্তর্ভুক্তিমূলক গল্প বলার ধরন। তবে মাস্কের কাছে সেটাই ‘বিভ্রান্তিমূলক মতাদর্শের প্রচার’।

তিনি লেখেন, শিশুদের সামনে আদর্শের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এরপর তিনি নিজের অনুসারীদের আহ্বান জানান— তোমাদের সাবস্ক্রিপশন বাতিল করো।

আরও