জামিন পেলেন পরিচালক অনন্য মামুন

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে আপত্তিকর সংলাপ রাখার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেফতা চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধা জামিন পেয়েছেন। আজ সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে আপত্তিকর সংলাপ রাখার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেফতা চলচ্চিত্রটির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধা জামিন পেয়েছেন।

আজ সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।

আসামিদের পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক।

গত ২৪ ডিসেম্বর ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে তাদের আটক করা হয়। এরপর রমনা থানায় তাদের আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন।  মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।  এরপর তাদের আদালতে নিলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।  

দীর্ঘ সাত বছর পর ‘নবাব এলএলবি’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন শাকিব খান ও মাহিয়া মাহি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। চলচ্চিত্রের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনন্য মামুন। এটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রোডাকশন।

আরও