এটি অধিগ্রহণ করেছে নেটফ্লিক্স। এজন্য তারা অ্যাফ্লেককে দিয়েছে ৫৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এ বিপুল অর্থ নগদে পরিশোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল নিয়ন্ত্রক সংস্থায় জমা দেয়া এক নথিতে এ তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া কোম্পানির ফর্ম ১০-কিউ প্রতিবেদনে নেটফ্লিক্স জানায়, মার্চে তারা মোট প্রায় ৫৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার ব্যয়ে এ অধিগ্রহণ সম্পন্ন করেছে। এ তথ্য প্রকাশের কয়েক মাস আগে ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছিল, মার্চে নেটফ্লিক্সের এ অধিগ্রহণ চুক্তির মূল্য বেন অ্যাফ্লেক ও ইন্টারপজিটিভের বিনিয়োগকারীদের জন্য সর্বোচ্চ ৬০ কোটি মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।