রাফীর ‘ব্ল্যাক মানি’তে তানজিন তিশা

রায়হান রাফী বরাবরই ভিন্নধর্মী কাজের জন্য দর্শকপ্রিয়। তার নির্মাণে দর্শকের চাহিদার বিষয়টি থাকে সবার আগে।

রায়হান রাফী বরাবরই ভিন্নধর্মী কাজের জন্য দর্শকপ্রিয়। তার নির্মাণে দর্শকের চাহিদার বিষয়টি থাকে সবার আগে। এবার এ পরিচালক নির্মাণ করতে যাচ্ছেন নতুন ওয়েব সিরিজ। নাম ‘ব্ল্যাক মানি’। যেটির প্রযোজনা প্রতিষ্ঠান ওটিটি প্লাটফর্ম বঙ্গ।

সিরিজটিতে নাম লিখিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। এর মাধ্যমে প্রথমবার রাফীর সঙ্গে কাজ করতে দেখা যাবে তাকে।

মৌখিকভাবে প্রায় সবই চূড়ান্ত। দুই-একদিনের মধ্যে আনুষ্ঠিক ঘোষণাও আসবে। বঙ্গের প্রধান কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেন, ‘ব্ল্যাক মানি শুটিং শুরু হবে দ্রুতই। আমরা অফিশিয়ালি সব জানাব। আপাতত শিল্পীর নাম বলতে চাচ্ছি না।’ জানা গেছে, চলতি মাসের শেষ বা আগামী মাসের শুরুতে শুটিং শুরু হবে ব্ল্যাক মানির।

আরও