যারা পাচ্ছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার

এবার সেরা চলচ্চিত্রের সম্মান অর্জন করেছে আর্টিকেল ৩৭০। সিনেমাটি একই সঙ্গে ইয়ামি গৌতমকে এনে দিয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে জিতেছেন চান্দু চ্যাম্পিয়ন-এর জন্য কার্তিক আরিয়ান এবং ব্রহ্মযুগ-এর জন্য মাম্মুত্তি।

ভারতের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ বছর ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম শনিবার নয়াদিল্লিতে ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) থেকে ছাড়পত্রপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নির্বাচন করে জুরি বোর্ড।

এবার সেরা চলচ্চিত্রের সম্মান অর্জন করেছে আর্টিকেল ৩৭০। সিনেমাটি একই সঙ্গে ইয়ামি গৌতমকে এনে দিয়েছে সেরা অভিনেত্রীর পুরস্কার। সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে জিতেছেন চান্দু চ্যাম্পিয়ন-এর জন্য কার্তিক আরিয়ান এবং ব্রহ্মযুগ-এর জন্য মাম্মুত্তি।

এছাড়া আমরন সিনেমার জন্য রাজকুমার পেরিয়াসামি সেরা পরিচালকের পুরস্কার লাভ করেছেন। বিনোদনমূলক পূর্ণাঙ্গ চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে কল্কি ২৮৯৮ এডি। আর জাতীয়, সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ তুলে ধরার জন্য সম্মানিত হয়েছে ক্যাপ্টেন মিলার। মালয়ালম নির্মাতা জয়ারাজের নেতৃত্বাধীন জুরি এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ব্রহ্মযুগের জন্য সেরা চিত্রগ্রাহক হয়েছেন শেহনাদ জালাল, পুষ্পা টুর জন্য সেরা মৌলিক চিত্রনাট্যর পুরস্কার পেলেন সুকুমার। সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেলেন শাশ্বত সচদেব। ময়দান সিনেমার জন্য সেরা গীতিকার মনোজ মুনতাসির। অভয় যোধপুরকর পেলেন সেরা পুরুষ প্লেব্যাক শিল্পীর পুরস্কার। সেরা নারী প্লেব্যাক শিল্পী হলেন ভৈকম বিজয়লক্ষী।

এ বছর সেরা আঞ্চলিক সিনেমার মধ্যে বাংলা ভাষার জন্য সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘চালচিত্র এখন’। মৃণাল সেন ও তার সিনেমা নির্মাণের গল্প নিয়ে চালচিত্র এখন পরিচালনা করেছেন অঞ্জন দত্ত।

আরও