গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে হাসান মাসুদ

হাসান মাসুদ বর্তমানে স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন এবং তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে ঢাকার মহাখালীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে যান তিনি। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

হাসান মাসুদ বর্তমানে স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী জানান, ‘হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন এবং মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের তত্ত্বাবধানে আছেন। এ ধরনের রোগীদের সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়, এরপর পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।’

এক সময় অনেক দর্শকপ্রিয় নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন। তবে দীর্ঘদিন তিনি বিনোদন অঙ্গন থেকে দূরে ছিলেন। সম্প্রতি হানিয়া আমিরকে নিয়ে মন্তব্যের পর তিনি জানিয়েছেন, তিনি আর অভিনয়ে ফিরতে চান না এবং নতুন চাকরি খুঁজছেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘সাংবাদিকতা অথবা প্রশাসনিক ক্ষেত্রে ভালো সুযোগ থাকলে, সেখানে যোগ দেব।’

১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করা হাসান মাসুদ ১৯৯২ সালে ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪–২০০৮ সালে বিবিসি বাংলা বিভাগের সঙ্গে কাজ করেছেন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।

আরও