রুনা লায়লাকে নিয়ে উপন্যাস ‘মায়ার সিংহাসন’

‘মায়ার সিংহাসন’ কেবল একটি উপন্যাস নয়; এটি মানুষের মনের ভেতর দিয়ে সুরের এক যাত্রা। রুনা লায়লার গানে যে সময়ের আবেশ, প্রেম আর একাকিত্ব লুকিয়ে থাকে— সে অনুভবকে শব্দে তুলে এনেছেন তিনি। তার কলমে সুরের মতো বয়ে যায় গল্প, যেন পাঠকও ঢুকে যান এক মায়াবী গানের জগতে।

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে নিয়ে লেখা হয়েছে একটি উপন্যাস—‘মায়ার সিংহাসন’। শব্দের বুননে সুরের গল্প বলার এ প্রয়াস করেছেন লেখক আব্দুল্লাহ আল মুক্তাদির। আসছে ১৭ নভেম্বর, রুনা লায়লার জন্মদিনেই বইটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী রাজীব দত্ত।

লেখকের ভাষায়, মায়ার সিংহাসন’ কেবল একটি উপন্যাস নয়; এটি মানুষের মনের ভেতর দিয়ে সুরের এক যাত্রা। রুনা লায়লার গানে যে সময়ের আবেশ, প্রেম আর একাকিত্ব লুকিয়ে থাকে— সে অনুভবকে শব্দে তুলে এনেছেন তিনি। তার কলমে সুরের মতো বয়ে যায় গল্প, যেন পাঠকও ঢুকে যান এক মায়াবী গানের জগতে।

আব্দুল্লাহ আল মুক্তাদির বলেন, ‘রুনা লায়লা শুধু জনপ্রিয় গায়িকা নন, তিনি এক যুগের সাংস্কৃতিক প্রতীক। তার কণ্ঠ শুনলে মনে হয় আমি এক অন্য সময়ে পৌঁছে গেছি— যেখানে মানুষ ছিল কম, সুর ছিল বেশি। মায়ার সিংহাসন সে যাত্রারই গল্প।’

উপন্যাসটি নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন রুনা লায়লা নিজেও। এক ভিডিও বার্তায় তিনি বলেন,
‘মায়ার সিংহাসন বইটি আমাকে নিয়ে লেখা। আমার জন্যই লিখেছে। সবাই পড়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।’

রুনা লায়লার দীর্ঘ ষাট বছরের সংগীতযাত্রা, তার আবির্ভাব ও বিবর্তনের গল্পে মোড়া এ উপন্যাস সংগীতপ্রেমী পাঠকদের জন্য হতে পারে এক অনন্য সুরভ্রমণ।

আরও