কুলি নাম্বার ওয়ান

প্রযোজকের ২৭ কোটি রুপি ক্ষতি, একবারও খোঁজ নেননি বরুণ

এ প্রযোজক বর্তমানে বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান এবং মিউজিক লেবেল টিপস ইন্ডাস্ট্রিজের সঙ্গে আইনি লড়াইয়ে রয়েছেন। মামলাটি বিহারের কাটিহার আদালতে দায়ের করা হয়েছে

অভিনেতা বরুণ ধাওয়ানকে নিয়ে মন্তব্য করলেন প্রযোজক ভাসু ভগনানি। যেখান থেকে অনুমান করা যায়, তাদের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়েছে। ভাসু দাবি করেছেন, ২০২০ সালে বরুণ ধাওয়ান অভিনীত ‘কুলি নাম্বার ওয়ান’ ব্যর্থ হওয়ার পর তার প্রায় ২৭ কোটি রুপি ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, সেই ছবির পর বরুণ ধাওয়ান আর কখনোই তার খোঁজ নেননি। এমনকি ক্ষতির পরও কোনো যোগাযোগ করেননি।

ভাসু ভাগনানি বলেন, ‘আমি তার সঙ্গে কাজ করে অনেক অর্থ হারিয়েছি।’

তিনি জানান, বরুণ তার কাছে ‘ছেলের মতো’ ছিলেন, কিন্তু সেই সম্পর্ক এখন তিক্ত।

এ প্রযোজক বর্তমানে বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান এবং মিউজিক লেবেল টিপস ইন্ডাস্ট্রিজের সঙ্গে আইনি লড়াইয়ে রয়েছেন। মামলাটি বিহারের কাটিহার আদালতে দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, আসন্ন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এ পুরোনো ছবি ‘বিবি নাম্বার ওয়ান’-এর জনপ্রিয় গান ‘চুনারি চুনারি’ অনুমতি ছাড়া ব্যবহার করা হয়েছে।

ভাসু ভগনানি দাবি করেন, শুধু অডিও রাইট থাকলেই গান ব্যবহার করা যায় না। সিনেমার সঙ্গে যুক্ত মেধাস্বত্বের জন্য আলাদা অনুমতি লাগে।

তিনি বলেন, আগে শিমারো, আল্ট্রা ও টিপসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ হতো। কিন্তু এখন সেই সম্পর্ক আর আগের মতো নেই।

আরো অভিযোগ করেন, ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ট্রেলার হঠাৎ কারিগরি সমস্যা দেখিয়ে বাতিল করা হয়েছে। তবে তার মতে, এটি আদালত অবমাননার ঝুঁকি এড়ানোর জন্য করা হয়েছে।

ভাসু জানান, তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চান। তবে অন্য পক্ষ রাজি না হলে সমাধান সম্ভব নয়।

এনডিটিভি অবলম্বনে

আরও