৬ নভেম্বর মুক্তি পাবে ‘রামায়ণ’

নামিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের প্রযোজনায় নির্মিত হয়েছে রামায়ণ।

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: প্রথম পর্ব’ মুক্তির তারিখ ঘোষণা হলো। আগামী ৬ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাবে সিনেমাটি। রাম চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী ও রাবণ চরিত্রে যশ। নামিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওজ ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশন্সের প্রযোজনায় নির্মিত হয়েছে রামায়ণ। এ বছর দীপাবলিতে প্রথম পর্ব মুক্তির পর দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে। ভারতের হিন্দুদের অন্যতম প্রধান উৎসব দীপাবলি। রামের ১৪ বছরের নির্বাসন শেষে অযোধ্যায় প্রত্যাবর্তন ও রাবণের বিরুদ্ধে বিজয়ের স্মরণে উৎসবটি উদযাপিত হয়। উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ প্রদীপ জ্বালানোকে বলা হয় রামের প্রত্যাবর্তনের রাতে অযোধ্যাকে আলোকিত করার প্রতীক। রামায়ণের সংগীত পরিচালনায় এআর রহমানের সঙ্গে আছেন হ্যান্স জিমার। দুটি পর্বই আইম্যাক্সে ধারণ করা হয়েছে।

আরও