হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা

পোকার কামড় ভালোই ভোগালো রাজেশ শর্মাকে। প্রভাস অভিনীত আসন্ন সিনেমা ফৌজির শুটিংয়ে এ ঘটনা ঘটে।

তাকে কলকাতার ঢাকুরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিষাক্ত পোকার কামড়ে বেশ সংকটাপন্ন পরিস্থিতিই হয়েছিল রাজেশের। তবে এখন তিনি ভালো আছেন। হাসপাতালে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে থাকার পর তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। কয়েক দিন বিশ্রামের পর তিনি আবার কাজ শুরু করতে পারবেন। ওয়েস্ট ইন্ডিয়া সিনে এমপ্লয়ির প্রেসিডেন্ট বিএন তিওয়ারি জানান, রাজেশ এরই মধ্যে কলকাতা থেকে মুম্বাইয়ে গেছেন। সুগার লেভেলসহ কয়েকটি জটিলতার সঙ্গে লড়াই করে তিনি ভালোই আছেন। কিছুদিনের মধ্যে কাজও শুরু করবেন।

আরও