মারা গেছেন ভারতীয় লোকসংগীতশিল্পী স্বাগত দে

দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট হঠাৎ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন স্বাগত দে। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান

ভারতের জনপ্রিয় বাংলা লোকসংগীতশিল্পী স্বাগত দে আর নেই। আজ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট হঠাৎ সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন স্বাগত দে। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি মারা যান।

স্বাগত দে তার সুরেলা কণ্ঠে গাওয়া ‘ময়না ছলাৎ ছলাৎ’ ও ‘সোনা বন্ধু রে’সহ অসংখ্য লোকগানের মাধ্যমে বাংলা ভাষাভাষী শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘদিন ধরে বাংলা লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও ভক্তরা। গায়িকা জোজো ফেসবুকে লিখেছেন, ‘তারাদের দেশে ভালো থেকো স্বাগতদা। ওম শান্তি।’

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও শোক জানিয়ে লিখেছেন, ‘খবরটা শুনে ছোটবেলার অনেক স্মৃতি ফিরে এলো। বিশ্বাসই করতে পারছি না, স্বাগতদা আর নেই।’

লোকসংগীতশিল্পী দেব চৌধুরী বলেন, ‘স্বাগত আমাদের সমসাময়িক ছিল। খবরটা মেনে নিতে পারছি না। বাংলা লোকগানের জন্য এটি বড় ক্ষতি।’

আরও