ওই ধাঁচের গোঁফ আমার মুখে গজায় না— কটাক্ষের জবাবে বললেন অক্ষয়

২০২২ সালে মুক্তি পায় ‘সম্রাট পৃথ্বিরাজ’। সিনেমাটি মুক্তির পর থেকেই একাধিক বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। দুর্বল পারফরম্যান্সের পাশাপাশি ‘মেকি’ লুক, বিশেষ করে নকল গোঁফ নিয়ে কটাক্ষ শুনতে হয় অক্ষয়কে। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়ে ছবিটি

বায়োপিক বা পিরিয়ড ড্রামায় অভিনয় মানেই বাড়তি চাপ। ইতিহাসের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্ব পড়লে অভিনেতার লুক, অভিব্যক্তি থেকে শরীরী ভাষা সবই আতশী কাচ দিয়ে দেখেন দর্শক ও সমালোচকরা। ঠিক এমনই এক বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পরে আত্মপক্ষ সমর্থনে নিজের গোঁফের ধরন সামনে আনলেন।

২০২২ সালে মুক্তি পায় ‘সম্রাট পৃথ্বিরাজ’। সিনেমাটি মুক্তির পর থেকেই একাধিক বিষয়ে সমালোচনার ঝড় ওঠে। দুর্বল পারফরম্যান্সের পাশাপাশি ‘মেকি’ লুক, বিশেষ করে নকল গোঁফ নিয়ে কটাক্ষ শুনতে হয় অক্ষয়কে। বক্স অফিসেও মুখ থুবড়ে পড়ে ছবিটি।

এতদিন এ বিষয়ে নীরব থাকলেও অবশেষে মুখ খুললেন অক্ষয় কুমার। সম্প্রতি নতুন ছবি ‘ভুত বাংলা’র সাফল্যের পরিপ্রেক্ষিতে চার বছর আগের সেই বিতর্ক নিয়ে প্রতিক্রিয়া জানালেন তিনি।

দর্শকদের একটি অংশের অভিযোগ, একই সময়ে একাধিক সিনেমায় যুক্ত থাকায় এ অভিনেতা সম্রাট পৃথ্বিরাজের লুকের দিকে নজর দিতে পারেননি।

অক্ষয়ের কথায়, ‘দেখুন, তখন আমি একসঙ্গে একাধিক ছবিতে কাজ করছিলাম। প্রতিটি ছবির জন্য আলাদা লুক দরকার ছিল। এখন যেমন আমি দাড়ি রেখেছি—এই দাড়ি গজাতে আমার প্রায় ছয় সপ্তাহ সময় লেগেছে, আর ওই সময় আমি কোনো কাজ করিনি। তাই বিষয়টা এমন নয় যে আমি সময় দিতে চাই না।’

নকল গোঁফ নিয়ে সমালোচনার প্রসঙ্গে বলেন, ‘গল্পের প্রয়োজনে এক বিশেষ ধরনের গোঁফ দরকার ছিল, কিন্তু সেই ধাঁচের গোঁফ আমার মুখে স্বাভাবিকভাবে গজায় না। তাই নকল গোঁফ ব্যবহার করতে হয়েছে। হতে পারে সেটি দেখতে খুব ভালো লাগেনি। কিন্তু দিনশেষে এটা তো অভিনয়—মাঝে মাঝে এমনটা করতেই হয়।’

দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও সরাসরি মন্তব্য করেন অক্ষয়। তার সংযোজন, ‘যদি দর্শকদের সেটি ভালো না লেগে থাকে, তবে আমি সত্যিই দুঃখিত।’

আরও