‘লেনিন’ উপন্যাসের প্রকাশনা উৎসব

কথাপ্রকাশ থেকে প্রকাশিত আশানুর রহমানের উপন্যাস ‘লেনিন’। বইটির প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজ।

কথাপ্রকাশ থেকে প্রকাশিত আশানুর রহমানের উপন্যাস ‘লেনিন’। বইটির প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজ। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বিকাল ৪টায় বইটির প্রকাশনা উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে ।

এ সভায় আলোচক থাকবেন অধ্যাপক আনু মুহাম্মদ, সাংবাদিক নূরুল কবীর, কথাসাহিত্যিক মশিউল আলম, কবি ও সাহিত্যিক মাসরুর আরেফিন, কথাসাহিত্যিক আফসানা বেগম এবং কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফ। লেনিন উপন্যাসের প্রকাশনা উৎসবে বইপ্রেমীদের আসার আমন্ত্রণ জানিয়েছেন লেখক ও প্রকাশক। ইতিহাসের শীতল বরফে মোড়ানো লেনিনের কঠিন ব্যক্তিত্বের তলায় যে উষ্ণ জীবনস্রোত–এ উপন্যাস তারই নিবিড় বয়ান। লেনিন উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মেহেদী হাসান।

আরও