মিশন এক্সট্রিম
সিনেমাটি পুলিশের
কাউন্টার টেরোরিজম
ইউনিটের (সিটিটিসি)
কিছু শ্বাসরুদ্ধকর
অভিযান থেকে
অনুপ্রাণিত হয়ে
নির্মাণ করা
হয়েছে। কাহিনী,
চিত্রনাট্য ও
সংলাপ লিখেছেন
পুলিশের অ্যান্টি-টেরোরিজম
ইউনিটের পুলিশ
সুপার সানী
সানোয়ার। সিনেমাটির
সহযোগী প্রযোজক
হিসেবে রয়েছে
মাইম মাল্টিমিডিয়া
ও ঢাকা
ডিটেক্টিভ ক্লাব।
এর আগে সিনেমাটির ট্রেলার মুক্তি দেয়া হয়। ট্রেলারে দেখা গেছে অ্যাকশন ও রহস্যের ঝলক। শুভকে দেখা গেছে দুর্দান্ত অ্যাকশন অবতারে। এ সিনেমায় প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর আর সঙ্গে দেখা গেছে তাসকিনকে। মহামারীর ধাক্কা কাটিয়ে বাংলা সিনেমা যখন উঠে দাঁড়াতে চাইছে তখন দরকার ছিল ঢাকা অ্যাটাকের মতো আরেকটি ‘অ্যাটাক’। এবারের অ্যাটাক ‘মিশন এক্সট্রিম’। মিশন এক্সট্রিম দিয়ে ঘুরে দাঁড়াবে বাংলা সিনেমা, এমনটাই মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। কেননা চলতি বছরে ঢালিউডে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম আরিফিন শুভ অভিনীত সিনেমাটি। গত ঈদুল ফিতরে মুক্তির কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায় সিনেমাটির মুক্তি। এর আগে ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেন নির্মাতারা। প্রদর্শনের পর বিনা কর্তনে ছাড়পত্র পায় সিনেমাটি। এছাড়া সেন্সর বোর্ডে সদস্যদের কাছে সিনেমাটি প্রশংসিত হয়েছে।
সিক্স প্যাকে আরিফিন শুভ
পুলিশি
অ্যাকশন সিনেমার
হিরোকে দেখাতে
হবে শক্তিশালী।
বলিউড, হলিউডের
নায়কদের মতো
সিক্স প্যাক
নিয়ে হাজির
হচ্ছেন আরিফিন
শুভ। মিশন
এক্সট্রিমের জন্য
নিজেকে বদলে
ফেলেছেন তিনি।
ওজন কমিয়েছেন
১২ কেজি।
সিক্স প্যাকে
নিজেকে এমনভাবে
উপস্থাপন করেছেন
যা, রীতিমতো
তাক লাগিয়ে
দিয়েছে সবাইকে।
আরিফিন শুভর
ট্রান্সফরমেশন জার্নিটা
মোটেও সহজ
ছিল না।
হোঁচট খেয়েছেন।
পা মোচকেছে।
পায়ে জমে
গিয়েছিল পানি।
এ কারণে
তাকে সম্পূর্ণ
বিশ্রামে থাকার
নির্দেশ দিয়েছিলেন
চিকিৎসকরা। তার
পরও থেমে
যাননি।
তিন মহাদেশে একযোগে মিশন
এক্সট্রিম
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের তিনটি মহাদেশে মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত ও প্রতীক্ষিত এ সিনেমা। ঢাকার দর্শকদের সঙ্গে একই সময়ে নিউইয়র্ক, সিডনি ও অকল্যান্ডের প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখতে পাবে দর্শক। এর আগে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া আরো ১১টি দেশে সিনেমাটি মুক্তির বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন।
প্রথম সপ্তাহে ৫০ হলে
মিশন এক্সট্রিম
মহামারী-পরবর্তী
সমেয় প্রথম
কোনো সিনেমা
মুক্তি পাচ্ছে
৫০টি হলে।
দ্বিতীয় সপ্তাহে
হল আরো
বাড়বে বলে
জানালেন সিনেমাটির
পরিচালক। প্রথম
সপ্তাহে আরো
বেশি হলে
মুক্তি দেয়ার
সুযোগ থাকলেও
ইচ্ছে করেই
৫০টি হলে
মুক্তি দেয়া
হচ্ছে। প্রযোজনা
সংস্থা চেয়েছে,
প্রথম সপ্তাহে
বড় হলগুলোয়
মুক্তি দিয়ে
দ্বিতীয় সপ্তাহ
থেকে হল
সংখ্যা বাড়ানোর
দিকে মনোযোগ
দেবে। না
হলে এ
সংখ্যা আরো
বাড়ত।
শুভ বললেন
‘কইরা
দেখা’
এ
সিনেমায় একের
পর এক
চমক দেখিয়েই
যাচ্ছেন শুভ।
ধরা দিয়েছেন
র্যাপ সিঙ্গার
হিসেবেও। প্রথমবার
গেয়েছেন অ্যাকশন
র্যাপ গান।
‘কইরা
দেখা’ শিরোনামের
গানটির সংগীত
পরিচালনা করেছেন
অদিত। কথা
লিখেছেন ব্ল্যাক
জ্যাং।
এটি
মূলত সিনেমাটির
প্রোমশনাল সং
হিসেবে গত
২০ নভেম্বর
মুক্তি পায়।
মুক্তির পর
বেশ আলোচনাই
হয়েছে গানটি
নিয়ে। অনেকে
বলেছেন, দেশীয়
সিনেমায় র্যাপ
সংয়ের সঙ্গে
অ্যাকশন সিকোয়েন্সের
এমন সংমিশ্রণ
বেশ বিরল।
স্বপ্নের দ্বারপ্রান্তে ঐশী
আরিফিন
শুভর সঙ্গে
জুটি বেঁধে
মিশন এক্সট্রিমে
অংশ নিচ্ছেন
মিস বাংলাদেশ-২০১৮
বিজয়ী জান্নাতুল
ফেরদৌস ঐশী।
এটা এ
সুন্দরীর প্রথম
সিনেমা। স্বভাবতই
খুবই এক্সাইটেড
তিনি। বুঝতে
পারছেন না
কেমন লাগছে।
ঘোরের ভেতর
আছেন। কেননা
একদিন তিনি
নায়িকা হবেন,
তার সিনেমা
মুক্তি পাবে,
বড় পর্দায়
নিজেকে দেখবেন
এমন স্বপ্ন
সেই ছোটবেলা
থেকে দেখে
এসেছেন। আজ
সেই স্বপ্ন
পূরণ হচ্ছে।
ভীষণ খুশি
ঐশী। তিনি
আশা করেন,
দর্শক হলে
গিয়ে সিনেমাটা
দেখবে। কেমন
লাগল জানাবে।
পান্থপথের মোড়ে
একটা থ্রিডি হল হয়েছে
‘টিকাটুলির মোড়’ নামের জনপ্রিয় গানটা ব্যবহার করা হয় ঢাকা অ্যাটাক সিনেমায়। তারই ধারাবাহিকতায় মিশন এক্সট্রিমে রাখা হয়েছে ‘টিকাটুলি-২’। যদিও এবার গানের কথায় উঠে এসেছে পান্থপথের মোড়ের নতুন থ্রিডি সিনেমা হলের গল্প। মিশন এক্সট্রিম সিনেমার অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার গানটির কথা লিখেছেন। মতিন চৌধুরীর কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। গত রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিনেমাটির প্রচারণার সময় গানের প্রিমিয়ার করা হয়।