বিটিভির নাটকে কাদম্বিনী চরিত্রে চুমকি

এতে কাদম্বিনী চরিত্রে অভিনয় করেছেন ফারজানা চুমকি। কিছুদিন আগেই নাটকটির নির্মাণ শেষ হয়েছে বলে জানান তিনি। নাটকটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘জীবিত ও মৃত’। শাহরিয়ার হান্নানের নাট্যরূপে এটি বিটিভির জন্য বিশেষ নাটক হিসেবে নির্মাণ করেছেন ইলন শফি। এতে কাদম্বিনী চরিত্রে অভিনয় করেছেন ফারজানা চুমকি। কিছুদিন আগেই নাটকটির নির্মাণ শেষ হয়েছে বলে জানান তিনি। নাটকটি শিগগিরই বিটিভিতে প্রচার হবে।

বিশেষ এ নাটক নিয়ে ফারজানা চুমকি বলেন, ‘বিটিভি চট্টগ্রামে এরই মধ্যে জীবিত ও মৃত নাটকটি প্রচারিত হয়েছে। প্রচারের পর কাদম্বিনী চরিত্রে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছি। বিটিভি চট্টগ্রাম কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং আমার সহশিল্পী যারা ছিলেন তাদের প্রতিও ভালোবাসা রইল।’

এর আগে চুমকি সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ‘আমরা ভাইরাল’ নাটকে অভিনয় করেছেন। এ নিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে আমি সাজিন বাবুর পরিচালনায় আমরা ভাইরাল নাটকে অভিনয় করেছি। নাটকটি চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাভিশনে প্রচারে আসবে।’

টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি মঞ্চনাটকেও নিয়মিত অভিনয় করছেন ফারজানা চুমকি। ঢাকা থিয়েটারের হয়ে বর্তমানে তিনি ফারুক আহমেদের নির্দেশনায় ‘রঙমহল’ নাটকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া মঞ্চে তিনি শহীদুজ্জামান সেলিমের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকেও নিয়মিত অভিনয় করছেন।

আরও