জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ২১ মে প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরার একক নজরুল সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। শাহবাগ জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন নেছা মিলনায়তনে বিকাল ৫টায় পারফরমিং আর্টের আয়োজনে গাইবেন এ নজরুল সংগীতশিল্পী। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।