দুই দশক পর বিটিভির পর্দায় ঐন্দ্রিলা

প্রায় ২০ বছর পর বিটিভির পর্দায় ফিরছেন তিনি। ঈদ উপলক্ষে ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে অংশ নেবেন। উপস্থাপনার পাশাপাশি তাকে তিনটি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবেও দেখা যাবে।

দীর্ঘ দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অভিনেত্রী ও উপস্থাপক ঐন্দ্রিলা আহমেদ। এবার ঈদে একাধিক টিভি অনুষ্ঠানে দেখা যাবে তাকে। উপস্থাপনার পাশাপাশি অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন তিনি।

ঐন্দ্রিলা জানান, এবার ঈদে তিনি গাজী টেলিভিশনের (জিটিভি) বিশেষ রান্নার অনুষ্ঠান ‘পুষ্টি ঈদের রান্না’ উপস্থাপনা করবেন। ঈদের দিন থেকে টানা সাত দিন এ অনুষ্ঠান প্রচারিত হবে। এবারের আয়োজনের বিশেষত্ব হলো, সাত দিনে সাতটি দেশের রান্নার রেসিপি তুলে ধরা হবে।

এছাড়া প্রায় ২০ বছর পর বিটিভির পর্দায় ফিরছেন তিনি। ঈদ উপলক্ষে ‘ইফতারের রসুইঘর’ অনুষ্ঠানে অংশ নেবেন। উপস্থাপনার পাশাপাশি তাকে তিনটি চ্যানেলের বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবেও দেখা যাবে।

ঐন্দ্রিলা বলেন, এবার ঈদে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছি। বিশেষ করে বিটিভিতে প্রায় দুই দশক পর কাজ করতে পেরে ভালো লাগছে। এটা আমার জন্য অন্যরকম অনুভূতি।

তবে এবারের ঈদে তাকে অভিনয় কিংবা গানে পাওয়া যাবে না বলে জানান তিনি। তিনি বলেন, আমি তো কাজ করতে চাই। কিন্তু ভালো কাজের প্রস্তাব পাইনি। গান আমার খুব প্রিয়। তাই নতুন কিছু গান করার ইচ্ছে আছে। দেখা যাক, কী হয়!

আরও