জেফার রহমান কি অ্যালেন স্বপনের নতুন ’বৈয়াম পাখি’?

আজ বিকালে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশ পেয়েছে। এ গানের মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে জানাল, সিরিজটিতে জেফার যুক্ত হয়েছেন। তিনি শুধু গানটিতে কণ্ঠই দেননি, অভিনয়ও করেছেন।

অ্যালেন স্বপনের নতুন সিরিজ আসছে। এর নতুন গান প্রকাশ হয়েছে। একে বৈয়াম পাখির দ্বিতীয় ভার্সন বলা হচ্ছে। সেখানে আছেন জেফার রহমান। তাই প্রশ্ন উঠেছে, জেফারই কি অ্যালেন স্বপনের নতুন বৈয়াম পাখি?

গানে গানে অ্যালেন স্বপন এমন বাসনার কথা জানালেও জেফার তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি বৈয়াম পাখি নই’। গানে এ দ্বন্দ্ব হয়তো আরো কিছুদিন থাকবে। আসছে ঈদুল ফিতরে চরকিতে সিরিজটি মুক্তির পর দর্শক-শ্রোতার সব ধারণা হয়তো পরিষ্কার হবে।

আজ বিকালে চরকি অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ এর গান ‘বৈয়াম পাখি ২.০’ প্রকাশ পেয়েছে। এ গানের মাধ্যমে চরকি আনুষ্ঠানিকভাবে জানাল, সিরিজটিতে জেফার যুক্ত হয়েছেন। তিনি শুধু গানটিতে কণ্ঠই দেননি, অভিনয়ও করেছেন। এর আগে চরকি অরিজিনাল ফিল্ম ‘মনোগামী’তে অভিনয় করেন জেফার। এবার তাকে প্রথমবার চরকির অরিজিনাল সিরিজে দেখা যাবে।

জেফার আগে থেকেই ‘অ্যালেন স্বপন’ সিরিজ ও চরিত্রটি সম্পর্কে জানতেন। ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজটির নির্মাতা শিহাব শাহীন যখন তাকে অভিনয়ের প্রস্তাব দেন, তখন তিনি রাজি হয়ে যান। জেফারের মতে, ‘ইন্টারেস্টিং চরিত্র হলে আমি অবশ্যই অভিনয় করতে রাজি।’ কিন্তু তিনি যেহেতু গানের মানুষ, তাই গানকে বাদ দিতে পারেননি। তাই তিনি ‘বৈয়াম পাখি ২.০’ গানেও কণ্ঠ দিয়েছেন।

‘বৈয়াম পাখি ২.০’ গানটি মূলত ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের ‘বৈয়াম পাখি’ গানের নতুন ভার্সন। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছিলেন অ্যালেন স্বপন চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। নতুন ভার্সনে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন জেফার। খৈয়াম শানু সন্ধির সুর ও সংগীতে গানটি লিখেছেন খৈয়াম শানু সন্ধি, ম্যাক্স রহমান ও শেখ কোরাশানী।

আরও