নাটকটিতে তার বিপরীতে রয়েছেন তন্ময় সোহেল। এর আগে এ জুটিকে বেশকিছু আলোচিত নাটকে দেখা গেছে। নতুন নাটকেও তাদের একসঙ্গে পাওয়া গেছে।
ভালোবাসার ঘর নাটকের গল্প লিখেছেন আল আমিন স্বপন। নির্মাণ করেছেন মৃণাল কান্তি দাস। এতে আরো অভিনয় করেছেন রেশমা আহমেদ, ফাতেমা হীরা, শ্যামল হাসান, রাফাসহ অনেকে। নাটকটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে ফারজানা আহসান মিহি বলেন, ‘ভালোবাসার ঘর খুব সুন্দর গল্পের নাটক। নামটি শুনলেই সুন্দর একটি সংসারের অনুভূতি তৈরি হয়। ভালোবাসার ঘর বলতে আমরা একটা ঘরকে যতটা সুন্দর মনে করি, নাটকটিও ঠিক ততটাই সুন্দর হয়েছে। এটি দেখলেই দর্শক বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে। আশা করছি সবাই এ নাটক দেখবে। আমরা দর্শকের ভালোবাসার অপেক্ষায় আছি।’
অন্যদিকে মিহির প্রশংসা করে তন্ময় সোহেল বলেন, ‘আমি আর মিহি এর আগেও সুন্দর সুন্দর গল্পের নাটক দর্শককে উপহার দিয়েছি। আশা করছি, এ নাটকও দর্শকের ভীষণ ভালো লাগবে। অভিনয়ে মিহি এখন অনবদ্য। যেকোনো চরিত্রেই তার নিখুঁত অভিনয় দর্শককে মুগ্ধ করে।’
মিহি ও তন্ময় সোহেল অভিনীত সাম্প্রতিক আলোচিত নাটকের মধ্যে রয়েছে ‘অন্যায় অবিচার’, ‘মিথ্যার সংসার’, ‘কষ্ট নীড়’, ‘অশিক্ষিত জামাই’, ‘প্রবাসীর আপন কেউ নাই’, ‘মায়ের দোয়ায় কোটিপতি’, ‘জামাই সংসার বুঝেনা’ ও ‘অভাগী নারীর সংসার’। এসব নাটকে দর্শকের ভালো সাড়া পাওয়ায় জুটি হিসেবে নিয়মিত কাজ করছেন তারা।