বৈশাখী টিভির সাত দিনব্যাপী ঈদ আয়োজন

প্রতিবারের মতো এবারো ঈদুল আজহা উপলক্ষে সাত দিনব্যাপী তারকাবহুল অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। নাটক, সিনেমা ও সংগীত আয়োজনে থাকছে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত।

সংগীতপ্রেমীদের জন্য প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে ‘বৈশাখীর সকালের গান’ এবং বেলা ১১টায় থাকছে লাইভ মিউজিক্যাল শো ‘গানে গানে ঈদ আনন্দ’। যেখানে খুরশিদ আলম, ঐশী, লিজা, মুহিন খান, কাজী শুভ ও গামছা পলাশের মতো দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীরা দর্শককে সুরের মায়ায় মুগ্ধ করবেন। এছাড়া প্রতিদিন বেলা ১টায় থাকছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

সিনেমাপ্রেমীদের জন্য প্রতিদিন বেলা ২টা ৩০ মিনিটে থাকছে একটি করে ব্লকবাস্টার বাংলা সিনেমা। ঈদের দিন মাহিয়া মাহি ও ওম অভিনীত ‘অগ্নি-২’ দিয়ে বড় পর্দার এ উৎসব শুরু হবে। উৎসবের দ্বিতীয় দিন দেখানো হবে শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত ‘শিকারি’। এছাড়া সপ্তাহজুড়ে একে একে থাকছে মান্না-মৌসুমীর ‘দুই বধূ এক স্বামী’, সিয়াম-পূজার ‘শান’, আরিফিন শুভর ‘নিয়তি’, মান্না-শাবনূরের ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’ এবং আদর আজাদ ও পূজা চেরি অভিনীত আলোচিত সিনেমা ‘লিপস্টিক’।

ঈদের প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত বিরতিহীনভাবে চ্যানেলটিতে প্রচার হবে ছয়টি বিশেষ ধারাবাহিক নাটক। এর মধ্যে গল্প ও কাস্টিংয়ের কারণে দর্শকের মূল আকর্ষণে থাকবে রাশেদ সীমান্তের ‘মোগো বাড়ি বরিশাল’, মোশাররফ করিমের ‘ভাত হাসান’, মীর সাব্বিরের ‘সাক্ষী মফিজ’ ও জাকিয়া বারি মম-আরফান আহমেদের ‘দিল মোহাব্বত’। এছাড়া অন্য দুটি ধারাবাহিক হলো ‘অবশেষে জিরো’ ও ‘ঝগড়াটে পরিবার’। প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে থাকছে ধারাবাহিক ‘কফিলের মেয়ে’।

নাটকপ্রেমী দর্শকের জন্য প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে থাকছে একটি করে তারকাবহুল বিশেষ একক নাটক। ঈদের দিন আরশ খান ও তাসনুভা তিশার ‘ভালোবেসে কাছে আসা’ নাটক দিয়ে শুরু হয়ে দ্বিতীয় দিন প্রচার হবে মোশাররফ করিমের ‘হাঁড়ির খবর’। পরবর্তী দিনগুলোয় দর্শক দেখতে পাবেন খায়রুল বাসারের ‘কাছের কেউ’, রাশেদ সীমান্তের ‘কাবিনের কিস্তি’, মোশাররফ করিমের ‘ধার মতিন’, মুশফিক ফারহানের ‘ফিরে আসার গল্প’ এবং শামীম হাসান সরকারের ‘শেকড়’ নাটকগুলো।

প্রতিদিনের বিনোদনের ইতি ঘটবে রাত ১১টা ৪০ মিনিটে একটি করে মেগা নাটক প্রচারের মাধ্যমে, যার মধ্যে ইরফান সাজ্জাদের ‘সাহেব বিবি গোলাম’, মোশাররফ করিমের ‘কফিলের ছেলে’ ও মিশা সওদাগরের ‘সিঁড়ি’ অন্যতম।

আরও